Annapurna Yojana Apply Problem 2026: ডকুমেন্ট আপলোড হচ্ছে না, “Try Again Later” দেখাচ্ছে! কী করবেন আবেদনকারীরা?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন কি বন্ধ হয়ে গেল? গতকাল থেকে অনেক আবেদনকারী অভিযোগ করছেন যে অন্নপূর্ণা যোজনার পোর্টালে আর অনলাইন আবেদন সম্পন্ন করা যাচ্ছে না।  ফর্ম পূরণ করার সময় আধার কার্ড বা ভোটার কার্ডের JPG ফাইল 200KB কিংবা 109KB-এর মধ্যে আপলোড করলেও ডকুমেন্টস আপলোড হচ্ছে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর ফলে বহু যোগ্য মহিলা আবেদন জমা দিতে পারছেন না এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।  তবে এটি কি পোর্টালের সাময়িক প্রযুক্তিগত ত্রুটি, নাকি অনলাইন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে? বর্তমানে আবেদনকারীদের কী করণীয়?

চলুন জেনে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনা পোর্টালের সর্বশেষ আপডেট, ডকুমেন্ট আপলোড সমস্যার সম্ভাব্য কারণ এবং আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা।

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে পাঠানো হবে।

সাধারণ শ্রেণি (General Category) থেকে শুরু করে তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সকল শ্রেণির যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন ৩০০০ টাকা করে প্রতি মাসে।  অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে একজন উপভোক্তা বছরে মোট ৩৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে যোগ্য মহিলাদের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।  আবেদন অনলাইন অথবা অফলাইন—উভয় মাধ্যমেই করা যেতে পারে।  তবে গতকাল থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন করতে গিয়ে বহু আবেদনকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আবেদনকারীদের অভিযোগ, নির্ধারিত সাইজের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করার পরও “Try Again Later” বার্তা দেখাচ্ছে।  ফলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না।  শুধু একজন বা দু’জন নন, একাধিক আবেদনকারী একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।

অনেকের মতে, একসঙ্গে বিপুল সংখ্যক আবেদনকারী পোর্টালে প্রবেশ করার কারণে সাময়িক প্রযুক্তিগত সমস্যা বা সার্ভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়ে থাকতে পারে।  যদিও এ বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি।

তাই আবেদনকারীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কিছু সময় পর পুনরায় চেষ্টা করতে পারেন।  এছাড়াও, যদি অফলাইন আবেদন গ্রহণ করা হয়, তাহলে নিকটবর্তী B.D.O অফিস, S.D.O অফিস অথবা K.M.C অফিস থেকে ফর্ম সংগ্রহ করে অফলাইনের মাধ্যমেও আবেদন করা যেতে পারে।

পোর্টালের সমস্যা সমাধান হয়ে গেলে আবেদনকারীরা পুনরায় স্বাভাবিকভাবে অনলাইন আবেদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) অনলাইন আবেদন লিংক- Apply Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।