অন্নপূর্ণা প্রকল্পে আবেদনের জন্য আধার ও ভোটার কার্ডের দুই দিক এক পেজে তৈরি করুন, 200KB সাইজে ফটো বানান মোবাইলেই ফ্রিতে

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়েছে।  আবেদন করার সময় আবেদনকারী মহিলা এবং তার পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের আধার কার্ড ও ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে।  প্রতিটি ফাইলের সাইজ ২০০KB-এর মধ্যে রাখতে হবে।  অনেক আবেদনকারীর আবেদন বাতিল হচ্ছে ভুল ডকুমেন্ট আপলোডের কারণে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে আধার কার্ড ও ভোটার কার্ডের উভয় দিকের ছবি ২০০KB-এর মধ্যে JPG, JPEG, PNG অথবা PDF ফরম্যাটে তৈরি করবেন।

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পেতে হলে যোগ্য মহিলাদের অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে হবে।  অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।  ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা সহজেই অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-তে আবেদন জানাতে পারবেন।

অনলাইন আবেদন করার সময় আবেদনকারী এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের আধার কার্ড ও ভোটার কার্ড আপলোড করতে হবে।  এছাড়াও পরিবারের কোনো সদস্য শারীরিকভাবে অক্ষম হলে তার Disability Certificate (প্রতিবন্ধী শংসাপত্র) আপলোড করা বাধ্যতামূলক।

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী ও পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের নিম্নলিখিত ডকুমেন্টস আপলোড করতে হবে—

  • আধার কার্ড (Aadhaar Card) – সর্বোচ্চ ২০০KB
  • ভোটার কার্ড / EPIC Card (উভয় দিক) – সর্বোচ্চ ২০০KB
  • Disability Certificate (প্রযোজ্য ক্ষেত্রে) – সর্বোচ্চ ২০০KB

সমস্ত ডকুমেন্ট JPG, JPEG, PNG অথবা PDF ফরম্যাটে এবং নির্ধারিত সাইজের মধ্যে আপলোড করতে হবে।  নির্ধারিত সাইজের বেশি হলে আবেদনপত্র জমা দিতে সমস্যা হতে পারে।

মোবাইল ফোনে আধার কার্ড, ভোটার কার্ড ও Disability Certificate-এর দুই দিকের ছবি এক পেজে তৈরি করার সহজ পদ্ধতি

১) সর্বপ্রথম আপনার স্মার্টফোন দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সামনের (Front Side) ও পিছনের (Back Side) দিকের ছবি তুলুন।  এরপর ছবিগুলো Crop করে অতিরিক্ত অংশ কেটে ফেলুন এবং প্রয়োজন অনুযায়ী Adjust করে নিন।

২) এরপর নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ছবি তৈরি করার পোর্টাল অর্থাৎ দুই দিকের ছবি একসঙ্গে Merge করার পোর্টালে প্রবেশ করুন।

৩) এখন আপনার আধার কার্ড, ভোটার কার্ড কিংবা অন্যান্য ডকুমেন্টের Front Side এবং Back Side-এর ছবি Add Image অপশনে ক্লিক করে আপলোড করুন।

৪) ছবি আপলোড করার পর MERGE DIRECTION অপশন থেকে VERTICALLY নির্বাচন করুন।  এরপর Merge বাটনে ক্লিক করুন।  কিছুক্ষণের মধ্যেই ডকুমেন্টের দুই দিকের ছবি একটি পেজে একত্রিত হয়ে যাবে।

৫) সবকিছু ঠিক থাকলে Download বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন।  ডাউনলোড করার পর ফাইলের সাইজ পরীক্ষা করুন।  যদি ফাইলের সাইজ ২০০KB বা তার কম হয়, তাহলে সেটি সরাসরি আপলোড করতে পারবেন।

তবে যদি ফাইলের সাইজ ২০০KB-এর বেশি হয়, তাহলে কীভাবে ছবির সাইজ কমিয়ে ২০০KB বা আপনার প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সাইজে আনবেন, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ডকুমেন্টের দুই দিকের ছবি এক পেজে তৈরি করতে এখানে ক্লিক করুন : Click Now 

ফটোর সাইজ 1MB, 2MB বা 3MB থেকে 200KB কিংবা তার কমে কীভাবে কমাবেন? মোবাইল দিয়ে সহজ পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে Photo Compress-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।  নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে প্রবেশ করুন।

২) হোম পেজে থাকা Select Image অপশনে ক্লিক করে আপনার Merge করা ছবি অথবা যে ছবির সাইজ কমাতে চান সেটি আপলোড করুন।

৩) ছবি আপলোড হওয়ার পর নিচে থাকা Size অপশনে আপনার প্রয়োজনীয় ফাইল সাইজ লিখুন।  যেমন— 50KB, 100KB, 200KB, 300KB ইত্যাদি।  এরপর পাশে থাকা Compress বাটনে ক্লিক করুন।

৪) কিছুক্ষণের মধ্যেই আপনার নির্ধারিত সাইজের ছবি তৈরি হয়ে যাবে।  এরপর চাইলে ছবির নাম পরিবর্তন করতে পারেন অথবা সরাসরি Download বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন।

৫) ডাউনলোড সম্পন্ন হলে ছবিটি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন ফর্মে আপলোড করতে পারবেন।

আপনার পছন্দের সাইজে বা 200KB-এর মধ্যে ফটোর সাইজ তৈরি করতে এখানে ক্লিক করুনClick Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।