বণ্টন করা হল মন্ত্রিসভার দপ্তর, দেখুন এক নজরে পূর্ণাঙ্গ তালিকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার ১০ জুন আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হলো।  নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রশাসনিক রদবদলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি এবং কর্মী ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ রদবদল নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।  অবশেষে আজ বুধবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সরকারিভাবে দায়িত্বের তালিকা প্রকাশ করা হয়।

ক্যাবিনেট মন্ত্রীরা

১. শুভেন্দু অধিকারী: মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী ও প্রশাসনিক সংস্কার এবং অন্যান্য দপ্তর যা অন্য মন্ত্রীদের বরাদ্দ করা হয়নি।
২. নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন এবং জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন।
৩. অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ এবং সমবায়।
৪. দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন।
৫. ক্ষুদিরাম টুডু: উপজাতি উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা।
৬. অগ্নিমিত্রা পাল: নগরোন্নয়ন ও পুর বিষয়ক।
৭. দীপক বর্মণ: স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র।
৮. তাপস রায়: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি।
৯. ডঃ শঙ্কর ঘোষ: সংসদীয় বিষয়ক এবং পর্যটন।
১০. মনোজ কুমার ওরাওঁ: বন ও পরিবেশ।
১১. অর্জুন সিং: শ্রম এবং পরিবহন।
১২. গৌরী শঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা।
১৩. জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন।
১৪. স্বপন দাশগুপ্ত: অর্থ।
১৫. ডঃ কল্যাণ চক্রবর্তী: তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন।
১৬. ডঃ শরদওয়াত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ।
১৭. অরূপ কুমার দাস: সেচ ও জলপথ।
১৮. ডঃ অজয় কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত।
১৯. দুধ কুমার মণ্ডল: কৃষি।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা

১. মালতী রাভা রায়: নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং কর্মসূচি রূপায়ণ পর্যবেক্ষণ।
২. রাজেশ মাহাতো: প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য।
৩. ডঃ ইন্দ্রনীল খাঁ: যুব কল্যাণ ও ক্রীড়া এবং উপভোক্তা বিষয়ক।

প্রতিমন্ত্রীরা

১. জয়ল মুর্মু: উপজাতি উন্নয়ন এবং সেচ ও জলপথ।
২. ডঃ হরে কৃষ্ণ বেরা: উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন।
৩. আনন্দময় বর্মণ: পরিবহন এবং অর্থ।
৪. অশোক ডিন্ডা: কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র।
৫. নাদিয়ার চাঁদ বাউরি: পূর্ত এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ।
৬. বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা।
৭. শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন।
৮. মৌনিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি।
৯. উমেশ রাই: সংসদীয় বিষয়ক এবং নগরোন্নয়ন ও পুর বিষয়ক।
১০. পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন।
১১. কৌশিক চৌধুরী: স্কুল শিক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা।
১২. ভাস্কর ভট্টাচার্য: জনস্বাস্থ্য কারিগরি এবং শ্রম।
১৩. দিবাকর ঘরামি: সমবায়, বন এবং পরিবেশ।
১৪. অমিয় কিস্কু: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন এবং কৃষি।
১৫. কলিতা মাজি: আবাসন।
১৬. গার্গী দাস ঘোষ: বিদ্যুৎ এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি।
১৭. বিরাজ বিশ্বাস: আইন, বিচার এবং উত্তরবঙ্গ উন্নয়ন।
১৮. দীপঙ্কর জানা: ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন এবং সুন্দরবন বিষয়ক।
১৯. সুমনা সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।