আপনি কি আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন? তাহলে এখনই অনলাইনে খুব সহজে দেখে নিন আপনার আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়েছে কিনা। পাশাপাশি পরিবারের সকল সদস্যের কার্ডের স্ট্যাটাসও অনলাইনে দেখতে পারবেন। যেসব সদস্যের Ayushman Bharat e-KYC এখনো সক্রিয় (Active) হয়নি, তাদের দ্রুত e-KYC সম্পন্ন করা প্রয়োজন। এই প্রতিবেদনে কার্ডের স্ট্যাটাস চেক ও e-KYC করার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে জানানো হয়েছে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের e-KYC স্ট্যাটাস চেক করবেন। এছাড়া, পরিবারের কোনো সদস্যের নামের পাশে “Identify” বা “Authenticate” অপশন দেখা গেলে কীভাবে তার e-KYC সম্পন্ন করবেন, তাও ধাপে ধাপে বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে।
যদি আপনার আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Card) থাকে, তাহলে এই কার্ডের মাধ্যমে প্রতি বছর প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (Cashless) চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এই কার্ড ব্যবহার করে পশ্চিমবঙ্গসহ দেশের প্রায় ৩০,০০০-এর বেশি তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো সম্ভব।
আগামী ১৬ আগস্ট পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দিনটি ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ওই দিন থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।
এছাড়া, যেসব পরিবারের সদস্যরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসেননি বা কার্ডের আবেদন ফর্ম পাননি, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা’ নামে একটি নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত নন এমন যোগ্য পরিবারের সদস্যরাও সম্পূর্ণ বিনামূল্যে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
আয়ুষ্মান ভারত কার্ডের e-KYC সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক। তবে এই e-KYC করতে কোনো ধরনের ফি বা চার্জ লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে Instant Ayushman Bharat e-KYC সম্পন্ন করতে পারবেন। Ayushman Card e-KYC করার সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো—
Ayushman Bharat e-KYC Online Step by Step | Ayushman Bharat Beneficiary Portal
১) সর্বপ্রথম আপনাকে Ayushman Bharat Beneficiary Portal-এ যেতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারবেন।
২) এরপর Beneficiary অপশন নির্বাচন করুন। ক্যাপচা পূরণ করে একটি সক্রিয় মোবাইল নম্বর লিখে Verify-এ ক্লিক করুন। মোবাইলে প্রাপ্ত OTP ভেরিফাই করে লগইন করুন।
৩) লগইন করার পর PMJAY নির্বাচন করুন। এরপর রাজ্য, জেলা এবং Ration Card অপশন নির্বাচন করে নিচে রেশন কার্ড নম্বর লিখে Search-এ ক্লিক করুন।
৪) এবার পরিবারের সকল সদস্যের নাম দেখতে পাবেন। যাদের নামের পাশে Identified এবং AUTHENTICATE লেখা রয়েছে, তাদের e-KYC এখনো সম্পন্ন হয়নি।
৫) যে সদস্যের e-KYC সম্পন্ন করতে চান, তার নামের পাশে থাকা AUTHENTICATE-এ ক্লিক করুন। এরপর Aadhaar OTP এবং Beneficiary Mobile OTP ভেরিফাই করুন।
৬) পরবর্তী পেজে e-KYC অপশনে ক্লিক করুন। সংশ্লিষ্ট ব্যক্তির নাম নির্বাচন করে Aadhaar OTP অপশন সিলেক্ট করুন। এরপর আবার Aadhaar OTP ও Beneficiary Mobile OTP ভেরিফাই করে Allow-এ ক্লিক করুন।
৭) এবার Capture Photo অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট ব্যক্তির একটি ছবি আপলোড করুন। ছবি সফলভাবে আপলোড হলে নিচে প্রয়োজনীয় ঠিকানা লিখে Submit-এ ক্লিক করুন।
৮) সফলভাবে e-KYC সম্পন্ন হলে আপনার স্ক্রিনে “e-KYC is complete. Once the state verification is completed, please download the Ayushman Card.” বার্তাটি প্রদর্শিত হবে। এর অর্থ, আপনার e-KYC সম্পন্ন হয়েছে। এখন State Verification সম্পন্ন হলে অনলাইন থেকেই Ayushman Bharat Health Card ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ: বর্তমানে যদি State Verification Pending দেখায়, তাহলে আপাতত আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকারের যাচাই (State Verification) সম্পন্ন হওয়ার পর স্ট্যাটাস Approved হলে কার্ড ডাউনলোড করা যাবে।
Ayushman Bharat Beneficiary Portal Link:- Click Now
Ayushman Bharat Kyc Online Link:- Click Now
আয়ুষ্মান ভারত e-KYC Active লিংক: ক্লিক করুন

