অনুমতি ছাড়া আদালতের শুনানির ভিডিও-অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না: সুপ্রিম কোর্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার দেশের শীর্ষ আদালত আদালতের শুনানির অডিও ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়া সুপ্রিম কোর্ট বা কোনও হাইকোর্টের শুনানির অডিও-ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এক্স বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট, আপলোড, শেয়ার বা রিপোস্ট করা যাবে না।  এমনকি সেই ভিডিও সম্পাদনা করে প্রচার করা বা তা থেকে আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহার করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন সুপ্রিম কোর্ট জানায়, সুপ্রিম কোর্টের শুনানির রেকর্ডিং ব্যবহার করতে হলে সেক্রেটারি জেনারেলের এবং হাইকোর্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রার জেনারেলের লিখিত অনুমতি নিতে হবে।  সেই অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের কোনও অডিও বা ভিডিও কোনওভাবেই ব্যবহার করা যাবে না।

বর্তমানে গুরুত্বপূর্ণ কিছু মামলার শুনানি সুপ্রিম কোর্ট ও কয়েকটি হাইকোর্টে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয়। সেই লাইভ স্ট্রিমিংয়ের ভিডিও বা অডিও কেটে আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, সম্পাদনা করে ছড়িয়ে দেওয়া বা অন্যভাবে ব্যবহার করার প্রবণতা বেড়েছে। আদালতের মতে, অনেক ক্ষেত্রে বিচারপতি বা আইনজীবীদের বক্তব্যের অংশবিশেষ কাটছাঁট করে ভুল প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং বিচারব্যবস্থার মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করছে।

একটি জনস্বার্থ মামলার শুনানি শেষে এই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।  আদালতের পর্যবেক্ষণ, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্যই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।  কিন্তু সেই সুবিধার অপব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ ও নিরপেক্ষতায় প্রভাব ফেলতে পারে।  তাই অপব্যবহার রুখতেই এই কড়া নির্দেশ জারি করে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।