★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

প্রশ্নফাঁসে এবার ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা; আরও কঠোর আইন আনছে কেন্দ্র

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা ও প্রশ্নফাঁসের ঘটনাকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার।  ভবিষ্যতে যাতে কোনও সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস না হয়, সেই লক্ষ্যে বর্তমান আইনকে আরও কঠোর করতে শুক্রবার এক বিশেষ সংশোধনী বিলের খসড়া অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কী থাকছে নতুন আইনে?

বর্তমানে চালু থাকা The Public Examinations Act 2024 এর নিয়মানুযায়ী এই ধরনের অপরাধে ৩ থেকে ৫ বছরের জেল এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল।  কিন্তু নতুন সংশোধনী বিলটি পাস হলে সাজা বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রথমত, অপরাধীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে।  পাশাপাশি জরিমানার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।  সাধারণ অপরাধের ক্ষেত্রেও ন্যূনতম জেলের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হবে।

এছাড়াও মামলা যাতে বছরের পর বছর ঝুলে না থাকে, তার জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গড়ারও পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।  এর ফলে এই ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নফাঁসের কারণে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার গভীর সমস্যার মুখে পড়েছেন।  সরকার ইতিমধ্যেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।  অন্যদিকে, কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই পদক্ষেপকে স্বাগত জানালেও তাদের দাবি শুধু আইন কড়া করলেই হবে না, পরীক্ষা ব্যবস্থার ওপর পড়ুয়াদের আস্থা ফেরাতে এর কঠোর ও স্বচ্ছ বাস্তবায়ন দরকার।

জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত মেলার পর আগামী সোমবারই ২৭ জুলাই এই সংশোধনী বিলটি সংসদের লোকসভায় পেশ করা হতে পারে।  সংসদের উভয় কক্ষের অনুমোদন মিললেই এটি পূর্ণাঙ্গ আইন হিসেবে দেশজুড়ে কার্যকর হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।