WB School Mobile Phone Guideline 2026: স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! কারা আনতে পারবে, কারা পারবে না? শিক্ষা সংসদের নির্দেশিকা দেখুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
AI Image
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের (West Bengal) স্কুল পড়ুয়াদের জন্য বড় নির্দেশিকা জারি করল West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)।  নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে স্কুল চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে যাওয়া ও মোবাইল ফোন স্কুলের ভিতর ব্যবহার করা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম চালু করলে পর্ষদ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কী বলা হয়েছে বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিয়ে?

১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ছাত্র-ছাত্রীদের স্কুল চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে মোবাইল ফোন নিয়ে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।  বিশেষ পরিস্থিতি ছাড়া শ্রেণিকক্ষ, পরীক্ষা, প্রার্থনা সভা কিংবা অন্য কোনও শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

নতুন নিয়মের গুরুত্বপূর্ণ দিকগুলি

১) স্কুলে মোবাইল না আনার পরামর্শ
ছাত্র-ছাত্রীদের স্কুল সময়ে মোবাইল ফোন না আনতে বলা হয়েছে।  বিশেষ প্রয়োজনে শুধুমাত্র বিদ্যালয়ের প্রধানের অনুমতি থাকলে মোবাইল রাখা যাবে।

২) জরুরি প্রয়োজনে মোবাইল আনলে
যদি কখনো দূরপাল্লার যাতায়াত বা চিকিৎসাজনিত জরুরি কারণে মোবাইল আনতেই হয়, তাহলে সেটি Switch Off অথবা Silent Mode-এ রাখতে হবে।  এছাড়াও বিদ্যালয়ের প্রধানের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৩) নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা
যদি কেউ মোবাইল ফোন নিয়ে আসে, প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ মোবাইল নিরাপদে রাখার জন্য আলাদা ব্যবস্থা করতে পারে।

৪) শিক্ষকদের ভূমিকা
শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের দায়িত্বশীল ও নৈতিকভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়ে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

৫) অভিভাবকদের সহযোগিতা

শুধু শিক্ষক-শিক্ষিকাদের উপর নয়।  অভিভাবকদেরও অনুরোধ করা হয়েছে, যাতে তাঁরা অপ্রয়োজনীয়ভাবে সন্তানদের মোবাইল ফোন স্কুলে পাঠান না।  জরুরি প্রয়োজনে সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

৬) সচেতনতামূলক কর্মসূচি
স্কুলগুলিকে ডিজিটাল ওয়েলবিয়িং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে নিয়মিত সচেতনতা কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন মোবাইল ফোন বিদ্যালয়ে না আনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

শিক্ষার পরিবেশ আরও মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং মোবাইলের অপব্যবহার রোধ করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।  একই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।

 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।