সরকারি চাকরির পরীক্ষায় ওএমআর শিট হাতে পাবেন প্রার্থীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সোমবার নন্দীগ্রামে একটি জনসভায় তিনি জানিয়েছেন, এখন থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার পর প্রার্থীরা তাঁদের পূরণ করা ওএমআর (OMR) শিট বা উত্তরপত্রের কপি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন।  নিয়োগ নিয়ে অতীতের সমস্ত বিতর্ক ও অস্বচ্ছতা দূর করতেই এই বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে, এতদিন পরীক্ষার পর অনেক সময় অভিযোগ উঠত যে ওএমআর শিটে কারচুপি করা হয়েছে বা পরে নম্বর বদলে দেওয়া হয়েছে।  কিন্তু এখন থেকে প্রতিটি পরীক্ষার্থী নিজের উত্তরের কপি নিজের কাছে রাখতে পারবেন।  ফলে পরীক্ষার পর তিনি নিজেই মিলিয়ে দেখতে পারবেন যে তিনি কী উত্তর দিয়েছেন।  এতে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির কোনো সুযোগই আর থাকবে না এবং প্রার্থীরা নিশ্চিত থাকতে পারবেন যে তাদের পরীক্ষার মূল্যায়নে কোনো গরমিল হয়নি।

শুধুমাত্র ওএমআর শিট হাতে পাওয়াই নয়, নিয়োগ পরীক্ষায় আরও কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।  এখন থেকে চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষার ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। মেধাবী প্রার্থীরা যাতে যোগ্য সম্মান পান, তার জন্যই এই সিদ্ধান্ত।  এছাড়া নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপোষণ বা ব্যক্তিগত প্রভাব এড়াতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে আনার কথা ভাবছে সরকার।  এর ফলে নিয়োগ হবে পুরোপুরি মেধার ভিত্তিতে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে রাজ্যজুড়ে সাধারণ চাকরিপ্রার্থীরা এক বিরাট ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।