Passport Fee Hike 2026: ১ জুলাই থেকে পাসপোর্টের ফি বাড়ছে, ৩৬ ও ৬০ পৃষ্ঠার নতুন চার্জ দেখুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

১ জুলাই ২০২৬ থেকে পাসপোর্টের নতুন ফি দেশজুড়ে কার্যকর হচ্ছে।  ৩৬ পেজর পাসপোর্ট হোক কিংবা ৬০ পেজের পাসপোর্ট হোক, সেটা নরমাল কিংবা Tatkal পরিষেবা—সব ক্ষেত্রেই বেড়েছে চার্জ। নতুন ও পুরনো ফি-র সম্পূর্ণ তালিকা দেখে নিন ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১ জুলাই থেকে পাসপোর্টের ফি বাড়ছে, জেনে নিন নতুন রেট

বিদেশ ভ্রমণ, পড়াশোনা বা চাকরির জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কেননা, কেন্দ্র সরকার ১ জুলাই ২০২৬ থেকে পাসপোর্টের আবেদন ও রি-ইস্যুর ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।  নতুন The Passports (Amendment) Rules, 2026 অনুযায়ী সাধারণ (Ordinary) এবং Tatkal Passport —উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের আগের তুলনায় বেশি টাকা দিতে হবে।

 বর্তমান ও নতুন পাসপোর্ট ফি (তুলনামূলক তালিকা)
পরিষেবা বর্তমান ফি নতুন ফি (১ জুলাই ২০২৬ থেকে)
৩৬ পৃষ্ঠার নতুন/রি-ইস্যু পাসপোর্ট ১,৫০০ ২,৫০০
৩৬ পৃষ্ঠার Tatkal পাসপোর্ট ৩,৫০০ ৫,০০০

Normal Passport এ কত টাকা বেড়েছে?

৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্ট: আগে ছিলো ১,৫০০ টাকা যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে ২,৫০০ টাকা (বেড়েছে ১,০০০)।
৬০ পৃষ্ঠার সাধারণ পাসপোর্ট: অপরদিকে আগে ছিলো ২,০০০ টাকা নতুন ফি কার্যকর হয়ে তা হয়ছে ৩,৫০০ টাকা (বেড়েছে ১,৫০০)।

Tatkal পাসপোর্টের নতুন চার্জ

যাদের জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন, তাঁরা Tatkal পাসপোর্ট আবেদন করে থাকেন। Tatkal Passport খুব কম সময়ে হাতে পান আবেদনকারীরা। তাদের জন্য Tatkal পরিষেবার ফি-ও বেড়েছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
৩৬ পৃষ্ঠার Tatkal: ৫,০০০ টাকা খরচ হবে। 
৬০ পৃষ্ঠার Tatkal: ৬,০০০ টাকা খরচ হবে। 

কবে থেকে পাসপোর্টে নতুন ফি কার্যকর হবে?

কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী The Passports (Amendment) Rules, 2026 ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।  অর্থাৎ, ওই তারিখ বা তার পরে আবেদন করলে নতুন ফি প্রযোজ্য হবে।  কিন্তু তার আগে আবেদন জানালে পুরনো ফি বহাল থাকবে। 

কারা এই নতুন ফি দেবেন?

১ জুলাই ২০২৬ থেকে নতুন ফি প্রযোজ্য হবে—

  • নতুন (Fresh) পাসপোর্ট আবেদনকারীদের জন্য।
  • পাসপোর্ট রি-ইস্যু (Renewal/Reissue) আবেদনকারীদের জন্য।
  • সাধারণ (Ordinary) ও Tatkal—উভয় ধরনের আবেদনের ক্ষেত্রে।

যদি আপনার শীঘ্রই পাসপোর্ট তৈরি করার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই অতিদ্রুত ১ জুলাই ২০২৬-এর আগে আবেদন সম্পন্ন করুন অর্থাৎ রেজিষ্ট্রেশন।  তাহলে আপনি পুরনো ফি-র সুবিধা পাবেন (যদি আপনার আবেদন সম্পন্ন হয়)।  অন্যথায়, ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে  নতুন সংশোধিত ফি, এরপর আপনাকে সেই নতুন ফি অনুযায়ী আবেদন জানাতে হবে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।