নরওয়ের কাছে হারের পর কাঁদতে কাঁদতেই অবসরের ঘোষণা নেইমারের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর সেই হারের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।  ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রোমানোর পোস্টে লেখা হয়েছে, “Breaking: Neymar has retired from international football.” একই পোস্টে নেইমারের আবেগঘন বক্তব্যও তুলে ধরা হয়।  সেখানে তিনি বলেন, “আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম।  এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ হলো। সবকিছু এখন শেষ।” ম্যাচ শেষে সাংবাদিকদের সামনেও প্রায় একই সুরে কথা বলেন ব্রাজিলিয়ান এই তারকা।  তার কথায়, “আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এবার থামার সময় এসেছে।  এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর টানা ১৬ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন নেইমার।  এই সময়ে চারটি বিশ্বকাপে অংশ নেন তিনি।  বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও দেশের হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড।  ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন।  এছাড়া ২০১২ অলিম্পিকে রৌপ্য পদক এবং ২০১৬ সালে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চলমান বিশ্বকাপে চোট ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান।  শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ব্রাজিলকে হার এড়াতে পারেননি।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পাশাপাশি শেষ হলো জাতীয় দলের জার্সিতে নেইমারের দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য পথচলাও।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।