অনলাইনে ট্রেনের টিকিট বুকিংকে আরও সহজ ও দ্রুত করতে নতুন বিটা ওয়েবসাইট চালু করেছে আইআরসিটিসি (IRCTC)। বৃহস্পতিবার রাত ৯টা থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ওয়েবসাইটে নতুন ডিজাইন ও একাধিক সুবিধা যুক্ত হয়েছে। যাত্রীদের মতামতের ভিত্তিতে আগামী দিনে এতে আরও পরিবর্তন আনা হবে জানা গেছে।
বর্তমানে আইআরসিটিসির ওয়েবসাইটে প্রতিদিন গড়ে প্রায় ১৪.৫ লাখ টিকিট বুক করা হয়। কিন্তু তৎকাল টিকিট বুকিং বা উৎসবের সময় যাত্রীরা প্রায়ই ধীরে ওয়েবসাইট চলা, সার্ভারের অতিরিক্ত চাপ, পেমেন্ট ফেল হওয়াতে বুকিং সম্পূর্ণ না হওয়ার জন্য টিকিট বুক করতে পারত না। আজ এই নতুন বিটা ভার্সন ওয়েবসাইটের মাধ্যমে এসব সমস্যাগুলি অনেকটাই কমানোর চেষ্টা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নতুন ওয়েবসাইটে কী কী সুবিধা মিলবে?
ক্যাপচা ও পপ-আপের ঝামেলা কমবে:
এত দিন টিকিট বুকিংয়ের সময় বারবার ক্যাপচা দিয়ে তারপরে পেমেন্ট করতে হতো এরজন্য সময়ের প্রয়োজন পড়ত। বিশেষ করে তৎকাল টিকিট কাটার সময় এই কয়েক সেকেন্ডের দেরিতেই অনেকের টিকিট হাতছাড়া হয়ে যায়। রেলের নতুন এই ওয়েবসাইটে অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ-আপ বিজ্ঞাপন ও বিভ্রান্তিকর গ্রাফিক্স বাদ দিয়েছে। ফলে বুকিংয়ের পুরো প্রক্রিয়া হবে আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন।
এক নজরেই সব ক্লাসের সিটের তথ্য:-
আগে এসি টু-টিয়ার, এসি থ্রি-টিয়ার, স্লিপার বা অন্যান্য শ্রেণির আসন দেখতে বারবার ট্যাব বদলাতে হতো। এখন একটি স্ক্রিনেই সব শ্রেণির আসনের প্রাপ্যতা দেখা যাবে। এতে কোন ক্লাসে টিকিট পাওয়া যাবে, তা সহজেই বুঝে দ্রুত টিকিট বুক করতে পারবেন।
কম ধাপে শেষ হবে টিকিট বুকিং:-
এই নতুন বিটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেন সিলেক্ট করা, যাত্রীর তথ্য দেওয়া থেকে শুরু করে পেমেন্ট পুরো বুকিং প্রক্রিয়াই আগের তুলনায় সহজ করেছে। ধাপ কমে যাওয়ায় টিকিট কাটতে সময়ও কম লাগবে। বিশেষ করে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এটি বড় সুবিধা হবে।
বারবার যাত্রীর তথ্য লিখতে হবে না:-
যাত্রীরা চাইলে নিজেদের ও পরিবারের সদস্যদের তথ্য আগেই সংরক্ষণ করে রাখতে পারবে ওয়েবসাইটে। এরফলে পরবর্তী কোনো সময়ে টিকিট বুকিংয়ের টাইম সেই তথ্য অটোমেটিক ব্যবহার করতে পারবে। যার ফলে একই তথ্য বারবার টাইপ করে সময় নষ্ট করার দরকার পড়বে না।
বাড়ছে সার্ভারের সক্ষমতা:-
রেলের নতুন Passenger Reservation System চালু হলে প্রতি মিনিটে ৪০ লাখ পর্যন্ত অনুসন্ধান পরিচালনা করা যাবে, যা বর্তমানে প্রায় ৪ লাখ। একই সঙ্গে প্রতি মিনিটে টিকিট বুকিংয়ের ক্ষমতাও ৩২ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫০ হাজারে পৌঁছাবে। এতে বিভিন্ন ধর্মীয় উৎসবে তৎকাল টিকিট বুকিংয়ের চাপ থাকবে না।
এছাড়াও রেল জানিয়েছে, আগামী দিনে যাত্রীরা নিজের পছন্দের সিট বা বার্থ বেছে নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন দিনের ভাড়া তুলনা করা, পাশাপাশি একাধিক ভাষায় পরিষেবা ব্যবহার এবং ছাত্রছাত্রী, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও রোগীদের জন্য ছাড়ের টিকিট বুকিং আরও সহজ করার ব্যবস্থাও করবে বলে জানিয়েছে।
এই নতুন ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (MNIT) এর শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনার সময় শিক্ষার্থীরা ওয়েবসাইটের নকশা ও ব্যবহার আরও সহজ করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। সেই সুপারিশের ভিত্তিতেই নতুন ডিজাইন তৈরি করে।
কিভাবে IRCTC Beta পোর্টাল থেকে ট্রেনের টিকিট বুকিং করবেন?
১) সর্বপ্রথম IRCTC-এর নতুন Beta পোর্টালে প্রবেশ করুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
২) এরপর From (শুরুর স্টেশন) ও To (গন্তব্য স্টেশন) নির্বাচন করুন। ভ্রমণের তারিখ নির্বাচন করে Search-এ ক্লিক করুন।
৩) এরপর উপলব্ধ ট্রেনগুলির তালিকা দেখতে পারবেন। যে ট্রেনে ভ্রমণ করতে চান, তার পাশে থাকা Check Availability-এ ক্লিক করুন। তারপর পছন্দের ক্লাস (যেমন SL, 3A, 2A, CC ইত্যাদি) নির্বাচন করে Book-এ ক্লিক করুন।
৪) এরপর আপনার RailOne বা IRCTC অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে Sign Up-এ ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগইন করুন।
৫) লগইন করার পর Passenger Details বিভাগে New Passenger-এ ক্লিক করে যাত্রীর নাম, বয়স, লিঙ্গসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে Add করুন।
৬) এরপর Calculate Fare-এ ক্লিক করুন। ভাড়ার পরিমাণ দেখানোর পর Continue Payment-এ ক্লিক করুন।
৭) শেষ ধাপে পছন্দের পেমেন্ট মাধ্যম (UPI, Net Banking, Debit/Credit Card ইত্যাদি) নির্বাচন করে Pay-এ ক্লিক করুন। সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলেই আপনার Train Ticket বুকিং সম্পূর্ণ হয়ে যাবে।
IRCTC New Beta Website Ticket Booking Link:- Book Now

