বাংলাদেশকে সঠিক পথে আনতেই হবে, মানুষের স্বার্থে ফিরতে চাই—বড় বার্তা শেখ হাসিনার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia) এর আয়োজিত এক ভার্চুয়াল মিডিয়া ইন্টারঅ্যাকশনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করছে।  তিনি জানান, গত দুই বছর ধরে দেশকে দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে দেখছেন এবং দেশের মানুষের স্বার্থে বাংলাদেশে ফিরতে চান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করে শেখ হাসিনা দাবি করেন, সেটি কোনো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না; বরং সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল।  তাঁর অভিযোগ, মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়েছিল এবং সরকার আলোচনার পাশাপাশি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হলেও পরবর্তী সময়ে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়।  কেন সেই তদন্ত থামিয়ে দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনার দাবি, গত দুই বছরে তাঁর বিরুদ্ধে ৬০০-রও বেশি মামলা দায়ের করা হয়েছে।  পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় এবং মুক্তচিন্তার মানুষের ওপর নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।

বক্তব্যের শেষে শেখ হাসিনা বলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন নন।  তাঁর কথায়, “বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসতেই হবে।  মানুষের স্বার্থে আমি দেশে ফিরতে চাই।  সময় এলে ফেরার নির্দিষ্ট তারিখ জানাব।  আমার সঙ্গে কী করা হবে, সেটা সরকার ঠিক করবে।  কিন্তু আমি আমার মানুষের কাছে ফিরব।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।