ইউপিআই (UPI) লেনদেনে এবার কি বসতে চলেছে নতুন চার্জ? এমনই একটি সম্ভাবনা ঘিরে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, কেন্দ্রীয় সরকার এখনও কোনও চার্জ কার্যকর করেনি। আপাতত সংসদে এমন একটি আইনি সংশোধনের প্রস্তাব আনা হয়েছে, যা ভবিষ্যতে নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর সুযোগ তৈরি করতে পারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট-এ সংশোধনের প্রস্তাব সংসদে পেশ করেছেন। এই সংশোধনী অনুমোদিত হলে ভবিষ্যতে সরকার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে এমডিআর চালু করতে পারবে। তবে বর্তমানে কোনও চার্জ কার্যকর হয়নি এবং বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২,০০০ টাকার বেশি মূল্যের কিছু ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৩% থেকে ০.৫% পর্যন্ত এমডিআর ধার্য করা হতে পারে। তবে এই চার্জ সরাসরি সাধারণ গ্রাহকের উপর চাপানো হবে না বলেই জানা যাচ্ছে।
বরং যেসব ব্যবসায়ী বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বছরে দেড় কোটি টাকার বেশি লেনদেন করে, মূলত তাদের ক্ষেত্রেই এই ফি প্রযোজ্য হতে পারে। অর্থাৎ ছোট দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ ইউপিআই ব্যবহারকারীরা আগের মতোই বিনামূল্যে লেনদেনের সুবিধা পেতে পারেন।
এক্ষেত্রে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন করা যেমন বন্ধুকে টাকা পাঠানো, পরিবারের সদস্যকে অর্থ দেওয়া, বাড়িভাড়া বা ব্যক্তিগত পেমেন্ট করা এসবের উপর কোনও এক্সট্রা চার্জ বসানোর প্রস্তাব নেই। ফলে ব্যক্তিগত ইউপিআই ব্যবহারকারীদের জন্য আপাতত কোনও অতিরিক্ত খরচের সম্ভাবনা নেই।
MDR কী?
মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) হল এমন একটি পরিষেবা ফি, যা ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ব্যবসায়ীরা ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে দিয়ে থাকেন। এতদিন ইউপিআই লেনদেনে এই ফি কার্যত শূন্য ছিল। তবে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই এমডিআর প্রযোজ্য।
সরকারের নতুন আইনি প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইউপিআই লেনদেনেও সেই ধরনের ব্যবস্থা চালুর পথ খুলে যেতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত ইউপিআই-তে কোনও নতুন চার্জ কার্যকর হয়নি

