মনসা পুজোয় বড় ঘোষণা, বাঁকুড়া-পুরুলিয়ায় স্কুল-কলেজ-সহ সরকারি প্রতিষ্ঠানে ছুটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মনসা পুজো উপলক্ষে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ছুটি নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।  ১৮ আগস্ট, মঙ্গলবার এই দুই জেলায় রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গোটা দিন বন্ধ থাকবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই মর্মে সোমবার, ১৭ আগস্ট নবান্নের অর্থ দফতরের তরফে একটি সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  এর আগে জারি করা বিজ্ঞপ্তিতে ১৮ আগস্ট দুপুর ২টো পর্যন্ত কাজের পর ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল।  কিন্তু নতুন সংশোধনী বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত বদলে দেওয়া হয়েছে।  সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১৮ আগস্ট বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি সারা দিন বন্ধ থাকবে। 

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ছুটি প্রযোজ্য হবে রাজ্য সরকারের সমস্ত সরকারি অফিস, স্থানীয় প্রশাসনিক সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন, সরকারি অধীনস্থ সংস্থা এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে।  বাঁকুড়া ও পুরুলিয়ায় মনসা পুজো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় উৎসব।  এই উৎসবকে ঘিরে দুই জেলাতেই বিভিন্ন এলাকায় ব্যাপক আয়োজন করা হয়।  মূলত সাধারণ মানুষের এই উৎসবের আবেগের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের ‘দুপুর ২টোর পর ছুটি’র সিদ্ধান্তটি বদলে দেওয়া হয়েছে।  এর বদলে ১৮ আগস্ট বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে সারাদিন পূর্ণাঙ্গ ছুটি কার্যকর থাকবে

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।