★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

নিউ ফরাক্কায় রেললাইনে ধসের জের, আজ ঘুরপথে চলবে ২ ট্রেন! বদলাল হাওড়া-রাধিকাপুর ও কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেসের রুট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যে রেললাইনে ধসের জেরে রেল পরিষেবায় এখনও প্রভাব রয়েছে।  এরই মধ্যে পূর্ব রেলের তরফে ৫ সেপ্টেম্বরের জন্য ট্রেন চলাচল সংক্রান্ত নতুন আপডেট প্রকাশ করেছে।  সেই আপডেট অনুযায়ী, আজ আরও দু’টি ট্রেনকে নির্ধারিত রুটের বদলে ঘুরপথে চালানো হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পূর্ব রেলের আপডেট ১৮ অনুযায়ী,  ১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস এবং ১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস এর রুট পরিবর্তন করা হয়েছে।  ট্রেন দু’টি বাতিল করা হয়নি। তবে নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধসের কারণে বিকল্প পথে চালানো হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই দুই ট্রেনকে ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ হয়ে ঘুরপথে চালানো হবে।  ফলে নির্ধারিত রুটের তুলনায় যাত্রাপথে পরিবর্তন আসবে।

রেললাইনে ধসের কারণে গত ৩ তারিখ থেকেই একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো এবং সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।  উত্তরবঙ্গের সঙ্গে কলকাতা ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগেও এর প্রভাব পড়েছে।  পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রেলের তরফে মেরামতির কাজ চলছে।

আজ ১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস বা ১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেসে যাত্রা থাকলে যাত্রীদের রুট পরিবর্তনের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ব রেলের প্রকাশিত ট্রেন ডাইভারশন সংক্রান্ত আপডেট ১৮ নিচে দেওয়া হল।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।