★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

‘আমাকে ও আমার পরিবারকে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে’, নাম উল্লেখ করে শুভেন্দুর কাছে অভিযোগ জানালেন সাংসদ কাকলি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
চিত্রঃ Facebook থেকে সংগৃহীত
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সোশ্যাল মিডিয়ায় লাগাতার কুরুচিকর আক্রমণ ও মানসিক হেনস্থার প্রতিবাদে সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্বারস্থ হলেন এনসিপিআই (NCPI) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।  আজ, বুধবার বিকেলে নবান্নে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং তাঁর হাতে একটি লিখিত অভিযোগপত্র তুলে দেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাংসদের অভিযোগ, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আইটি সেল (IT Cell) থেকে বেশ কিছুদিন ধরে তাঁকে এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে অত্যন্ত নোংরা ও অসভ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে।  নেটদুনিয়ায় এই ধরণের লাগাতার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কাকলি ঘোষ দস্তিদার তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে ছবি শেয়ার করে নিজেই এই খবর নিশ্চিত করেছেন।  সেখানে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে IT সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে, সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে দিলাম।  উনি যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।”

এদিকে, কাকলি ঘোষ দস্তিদারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও চিঠি দেওয়ার পরই রাজ্য রাজনীতিতে নতুন মোড় নিয়েছে।  ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ কুণাল ঘোষ অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।  তিনি লেখেন, “আমি প্রচণ্ড ভয়ে কাঁপছি।  কেউ একটা কম্বল দেবেন? ভাবছি, কোনও পাগল যদি হঠাৎ কামড়ে দেয়!”কুণাল ঘোষের এই পোস্টের পরই রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র জল্পনা শুরু হয়েছে।  রাজনৈতিক মহলের একাংশের ধারণা, নাম উল্লেখ না করলেও কুণাল ঘোষ পরোক্ষভাবে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে উদ্দেশ্য করেই এই ব্যঙ্গাত্মক পোস্টটি করেছেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।