★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ক্যাম্পাসে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান উঠলে গান্ধীজির অহিংসার পথে নয়, দেশভাগের স্লোগানের জবাব হবে নেতাজির ভাষায়: শুভেন্দু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

জাতীয় সংহতি ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না।  বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে ফের একবার কড়া ভাষায় দেশবিরোধী শক্তিকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বুধবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী বদলি সংক্রান্ত সংশোধনী বিল পেশের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।  মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ক্যাম্পাসের অন্দরে ভারত ভাঙার কোনও চক্রান্ত বা স্লোগান বরদাস্ত করবে না বঙ্গ বিজেপির সরকার।

বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গোদাবরী থেকে গোমতী— যারা আলাদা ভারত তৈরির নীল নকশা তৈরি করছেন, তাদের জেনে রাখা ভালো যে এই বেয়াদপির একটা সীমা রয়েছে।  যারা ভারতবর্ষকে টুকরো করার কথা বলবে, আমাদের সরকার তাদেরই টুকরো টুকরো করে দেবে।” যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কাশ্মীর সংক্রান্ত বা অন্য কোনও ধরনের বিচ্ছিন্নতাবাদী স্লোগান ওঠার প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, “ক্যাম্পাসের ভেতরে যদি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান তোলা হয়, তবে তাঁর সরকার মহাত্মা গান্ধীর অহিংসার ভাষায় নয়, বরং নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষায় তার পাল্টা জবাব দেবে।”

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের আন্দোলনকারী এবং বামপন্থী শিক্ষক সংগঠন ‘জুটা’ (JUTA)-কে নিশানা করে তিনি ‘কড়া ওষুধ’ প্রয়োগের কথাও বলেন।  তাঁর অভিযোগ, ছাত্রদের একাংশকে পিছন থেকে উসকানি দিচ্ছেন কিছু তথাকথিত পণ্ডিত।  তাঁদের মানসিকতা বদলাতে এবার কড়া পদক্ষেপ প্রয়োজন বলেই মন্তব্য করেন তিনি।

বদলি বিলের পক্ষে যুক্তি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতার বড় বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকদের রাজ্যের প্রত্যন্ত ও নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে বদলি করা হবে।  এর ফলে গ্রামীণ এলাকার উচ্চশিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি।

তবে কড়া বার্তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও গবেষণার উন্নয়নে ১,৩০০ কোটি টাকার আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য করা হবে, কিন্তু সেই সুযোগে ক্যাম্পাসে কোনও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

একই সঙ্গে সত্তরের দশকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য গোপাল সেনের হত্যাকাণ্ডের পুরনো ফাইল ফের খোলার ইঙ্গিতও দেন তিনি।  ঘটনার নতুন করে তদন্তের জন্য কমিশন গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।