বড়সড় আইনি ধাক্কা তৃণমূল শিবিরে। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়কে গ্রেফতার করল রাজ্য সিআইডি (CID)। আজ, বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাসভবন থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় তদন্তকারীরা। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি জালিয়াতি ও জমি দখল মামলায় এই পদক্ষেপ করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর।
জানা গেছে, শালবনী মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আগাম জামিন ও আইনি রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন সুমিত রায়। কিন্তু আজ সুপ্রিম কোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয় এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে নেয়। শীর্ষ আদালতের এই গ্রিন সিগন্যাল পাওয়ার ঠিক এক ঘণ্টার মধ্যেই সিআইডি-র একটি বিশেষ দল কালীঘাটে অভিষেকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে সুমিত রায়কে আটক করে। পরে তাঁকে নিয়ম মেনে গ্রেফতার করা হয়।
শালবনীর কাহিনী কী?
শালবনী থানা এলাকায় সরকারি জমি বেআইনিভাবে দখল, জালিয়াতি এবং আর্থিক কারচুপির অভিযোগে একটি মামলা রুজু হয়েছিল। সেই ঘটনার তদন্তভার যায় সিআইডি-র হাতে। তদন্তকারীদের দাবি, এই জমি জালিয়াতির চক্রের সঙ্গে সুমিত রায়ের সরাসরি যোগসূত্র মিলেছে। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নোটিশ পাঠানো হলেও আইনি রক্ষাকবচ থাকায় এতদিন তাঁকে হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। আজই সুমিত রায়কে সিআইডি সদর দফতর ভবানী ভবনে নিয়ে গিয়ে জেরা করা হতে পারে এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে রাজ্য গোয়েন্দা সংস্থা।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন