আগামী ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর দুপুর থেকেই বেশ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়তে শুরু করেছে। ফলে নির্ধারিত দিনের আগেই টাকা পেয়ে খুশি অন্নপূর্ণা যোজনার বহু মহিলা উপভোক্তা।
এক উপভোক্তার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা ক্রেডিট হয়েছে। যা সরকারের ঘোষিত সূচির একদিন আগেই টাকা পৌঁছাতে শুরু করেছে।
সবার টাকা কি আজই ঢুকবে?
প্রশাসন সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, ১৬ সেপ্টেম্বর টাকা ঢোকার অর্থ এই নয় যে সব উপভোক্তা আজই টাকা পেয়ে যাবেন। আগের কিস্তিগুলোর মতোই জেলা ও উপভোক্তা ভিত্তিক ধাপে ধাপে Direct Benefit Transfer বা DBT-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। গত অগস্ট মাসেও প্রায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কয়েক দিন সময় লেগেছিল। তাই আজ টাকা না এলেও চিন্তার কোনো কারণ নেই, উপভোক্তাদের অ্যাকাউন্টে ১৭ সেপ্টেম্বর বা তার পরেও টাকা ঢুকে যাবে।
রাজ্য সরকারের আগের ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকার কিস্তি মূলত ১৭ সেপ্টেম্বর থেকেই দেওয়া শুরু হওয়ার কথা ছিল। ওই দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিনটিকে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ দিনেই উৎসবের আমেজে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer বা DBT-এর মাধ্যমে সরাসরি টাকা পাঠানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছিল।
কারা পাচ্ছেন এই সুবিধা?
এই যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ করে আর্থিক সহায়তা পান। তবে আবেদনকারী স্থায়ী সরকারি চাকরিজীবী, নির্দিষ্ট পেনশনভোগী বা আয়করদাতা হলে এই সুবিধা পাবেন না।
টাকা না ঢুকলে কী করবেন?
গত কিস্তিতে প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর টাকা আটকে গিয়েছিল, যার মূল কারণ ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ (Aadhaar-Link) ও DBT সক্রিয় না থাকা। তাই ১৬ বা ১৭ তারিখে টাকা না ঢুকলে অতি দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি (KYC) আছে কিনা দেখে নিতে পারেন।
নতুন আবেদন কবে থেকে?
যাঁরা এখনও আবেদন করতে পারেননি বা যাঁদের আবেদন ‘আন্ডার প্রসেস’ হয়ে আটকে আছে, তাঁদের জন্য সুখবর রয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ‘জনকল্যাণ শিবির’ এর মাধ্যমে ফের নতুন আবেদন ও ভুল সংশোধনের সুযোগ দেবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, আজ ১৬ সেপ্টেম্বর অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও এখনই চিন্তার কারণ নেই। ১৭ সেপ্টেম্বর এবং তার পরেও ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে।
অন্নপূর্ণা যোজনা – Annapurna Yojana Online Status Check Link: Click Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
