জন্ম বা মৃত্যুর পর সরকারি খাতায় তথ্য নথিভুক্ত করার নিয়মে আগামী ১ অক্টোবর থেকে দেশজুড়ে বড় পরিবর্তন আসতে চলেছে। গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারতের রেজিস্ট্রার জেনারেলের দফতর থেকে এ বিষয়ে সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘Registration of Births and Deaths (Amendment) Act, 2026’-এর নতুন বিধান ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের স্বাক্ষর রয়েছে।
নতুন নিয়মে জন্ম বা মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে দেরি হলে বাড়বে অনুমতি ও যাচাইয়ের প্রক্রিয়ার ধাপ। বিশেষ করে এক বছর পেরিয়ে গেলে আর আগের মতো সাধারণভাবে রেজিস্ট্রেশনের কাজ করা যাবে না। তখন বাড়তি অনুমতি নিতে হবে এবং দেওয়া তথ্য ও ঘটনার সত্যতাও যাচাই করা হবে।
জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটার এক বছর পেরিয়ে গেলেও যদি দুই বছরের মধ্যে রেজিস্ট্রেশনের আবেদন করা হয়, তাহলে সংশ্লিষ্ট জেলা শাসক (DM), মহকুমাশাসক (SDM) অথবা জেলা শাসকের অনুমোদিত Executive Magistrate এর নির্দেশ প্রয়োজন হবে। অর্থাৎ, এক বছর পার হওয়ার পর শুধু রেজিস্ট্রেশনের আবেদন করলেই হবে না। সংশ্লিষ্ট আধিকারিক আগে জন্ম বা মৃত্যুর তথ্য ঠিক কি না, তা যাচাই করবেন। এরপর নির্ধারিত ফি জমা দেওয়ার পর রেজিস্ট্রেশনের পরবর্তী প্রক্রিয়া এগোবে।
তবে দেরি যদি দুই বছর পেরিয়ে যায়, তখন নিয়ম আরও কড়া হবে। দুই বছরের বেশি পুরনো জন্ম বা মৃত্যুর তথ্য রেজিস্ট্রেশন করতে হলে আর DM, SDM বা অনুমোদিত Executive Magistrate-এর নির্দেশ যথেষ্ট হবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট Judicial Magistrate First Class এর নির্দেশ নিতে হবে। ম্যাজিস্ট্রেটের নির্দেশ দেওয়ার আগে জন্ম বা মৃত্যুর ঘটনা এবং আবেদনে দেওয়া তথ্য যাচাই করা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রেশনের কাজ এগোবে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন