পুজোর মুখে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪-এর চূড়ান্ত ফল এবং মেধাতালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয়েছে। ১১,৭৪৯টি কনস্টেবল পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছিল।
এই নিয়োগে মোট ১১,৭৪৯টি পদ রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৮,২১২টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৩,৫৩৭টি পদ নির্ধারিত হয়েছে। প্রকাশিত মেধাতালিকায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তথ্যও প্রকাশ করেছে।
কবে হয়েছিল পরীক্ষা?
এই নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ৩০ নভেম্বর ২০২৫, রবিবার। WBPRB এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিনই কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল।
লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল ২৯ ডিসেম্বর ২০২৫। এরপর উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপজোক পরীক্ষা (PMT) এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) এর জন্য ডাকা হয়। এই ধাপ শুরু হওয়ার কথা ছিল ৮ জানুয়ারি ২০২৬ থেকে।
এরপর নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলি সম্পন্ন করে এবার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় প্রার্থীর নাম, আবেদন নম্বর, বিভাগ, লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউয়ের নম্বর এবং মোট নম্বরের মতো তথ্য রয়েছে।
তবে একটি বিষয় মনে রাখা দরকার। প্রকাশিত তালিকাটি প্রভিশনালি নির্বাচিত প্রার্থীদের তালিকা হিসেবে দেওয়া হয়েছে। চলমান কিছু আইনি মামলার ফলাফলের সাপেক্ষে এই নিয়োগের বিষয়টি রাখা হয়েছে।
কীভাবে ফল দেখবেন?
প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। নিজের Application Serial Number, Date of Birth এবং Permanent District/State দিয়ে ফলাফল দেখা যাবে।
Final Result for Recruitment to the post of Constables in West Bengal Police – 2024 : Check Now
List of Selected Candidates: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
