★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

‘যুবশক্তি’ নিয়ে নন্দীগ্রাম থেকে বড় বার্তা শুভেন্দুর, গ্র্যাজুয়েট-নন-গ্র্যাজুয়েট-টেন পাস যুবকদের জন্য আরও ২-৩টি স্কিমের ইঙ্গিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নির্বাচনী প্রতিশ্রুতিতে যা যা ছিল, বিজেপি ক্ষমতায় আসার পর একে একে তা পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকারদের মধ্যে প্রশ্ন ছিল, কবে থেকে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে যুব শক্তির তিন হাজার টাকা? যুব সমাজের জন্য এবার আরও একবার বড় বার্তা সামনে এল। অক্টোবর মাস থেকেই ‘যুবশক্তি’ প্রকল্প চালুর কথা বলা হয়েছিল। ভোটের আগে ও পরে এই প্রকল্প নিয়ে একাধিক ঘোষণা সামনে আসার পর বেকার যুবক-যুবতীদের মধ্যেও অপেক্ষা তৈরি হয়েছিল।  আর সেই অক্টোবরের ২ তারিখেই নন্দীগ্রামের নির্বাচনী প্রচারমঞ্চ থেকে ‘যুবশক্তি’ নিয়ে আরও কয়েকটি পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতি হাঁসিরানী রথের সমর্থনে আজ বিরুলিয়া মহেশ্বর বাজারে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছিলেন শুভেন্দু। সেখানেই যুবকদের নিয়ে একাধিক নতুন স্কিম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, আগে ঘোষিত ‘যুবশক্তি’ প্রকল্পের পাশাপাশি যুবসমাজকে ঘিরে আরও কয়েকটি পরিকল্পনা আনার ভাবনা রয়েছে।

এর আগে ‘যুবশক্তি’ নিয়ে যে কাঠামোর কথা সামনে এসেছিল, তাতে যোগ্য কর্মহীন গ্র্যাজুয়েট যুবক-যুবতীদের মাসে ৩ হাজার টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের মাসে ২ হাজার টাকা আর্থিক সহায়তার কথা বলা হয়েছিল। অক্টোবর থেকেই এই প্রকল্প চালুর কথা উল্লেখ করা হয়েছিল।

তবে ২ অক্টোবর নন্দীগ্রাম থেকে দেওয়া বক্তব্যে বিষয়টি আরও বিস্তৃত করার ইঙ্গিত দিলেন শুভেন্দু।  তিনি বলেন,

আমাদের আরও দুটো-তিনটে স্কিম চালু করতে হবে—গ্র্যাজুয়েট ছেলেদের এবং নন-গ্র্যাজুয়েট, টেন পাস যুবশক্তি।
শুধু মাসিক আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে যুবকদের জন্য আরও সুযোগ তৈরির পরিকল্পনার কথাই সামনে আনলেন তিনি।

এদিন কলেজপড়ুয়া ছাত্রীদের নিয়েও আর্থিক সহায়তার কথা বলেন শুভেন্দু। তাঁর বক্তব্য অনুযায়ী, এইচএসের (উচ্চ মাধ্যমিক) পরে যারা কলেজে পড়াশোনা করবে, তাদের জন্য তিন বছরে তিন কিস্তিতে ১৭ হাজার, ১৭ হাজার এবং ১৬ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে কর্মসংস্থান এবং শিল্পায়নের বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

শুভেন্দুর কথায়, “আমাদের কলেজপড়ুয়া ছাত্রীরা, যারা এইচএসের পরে কলেজে পড়বে, তিন বছর ১৭ হাজার, ১৭ হাজার, ১৬ হাজার—তিন বারে ৫০ হাজার টাকা পাবে।


ফলে ‘যুবশক্তি’ নিয়ে আগের ঘোষণার পর আজকের বক্তব্যে নতুন করে উঠে এল—বেকার যুবকদের আর্থিক সহায়তা, গ্র্যাজুয়েট থেকে টেন-পাস সব যুবকদের দেবে আর্থিক সহায়তা।

বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক-যুবতীদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

এখন প্রশ্ন, অক্টোবর থেকে চালুর কথা থাকা ‘যুবশক্তি’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, চূড়ান্ত যোগ্যতার নিয়ম কী হবে এবং নন্দীগ্রাম থেকে ইঙ্গিত দেওয়া নতুন স্কিমগুলির আনুষ্ঠানিক রূপরেখা কবে প্রকাশ্যে আসবে। আর আবেদন পদ্ধতি ও চূড়ান্ত নিয়ম নিয়ে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষার রয়েছে হাজার হাজার বেকার যুবক।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।