★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

এক ধাক্কায় ১৪ হাজার ৪৫৪ টি পদে নিয়োগ, কোন কোন দফতরে চাকরি? সময়সীমাও জানাল রাজ্য সরকার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুজোর মুখে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিভিন্ন সরকারি দফতরে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের তরফে নিয়োগের জন্য পাঠানো প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানান তিনি। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সরকারের ঘোষণা অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ দফতরে এই নিয়োগ হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, বন দফতর, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, সংশোধনাগার দফতর, স্বরাষ্ট্র দফতর, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়োগের সুযোগ তৈরি হবে। এছাড়াও জুডিশিয়াল ডিপার্টমেন্ট, মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস এবং অন্যান্য দফতরেও বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সংশ্লিষ্ট দফতরের নিয়োগকারী সংস্থাগুলি পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া পরিচালনা করবে। তবে কোন দফতরে কোন পদে কতজন নিয়োগ করা হবে, সেই বিষয়ে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিস্তারিত তথ্য জানা যাবে। তাই চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট দফতর ও নিয়োগকারী সংস্থার সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

এদিন পুলিশ নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ সময়সীমার কথা জানান মুখ্যমন্ত্রী। যেসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন, মেডিক্যাল পরীক্ষা-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে, তাঁদের মধ্যে প্রথম দফার প্রার্থীদের আগামী ১১ অক্টোবর, অর্থাৎ মহালয়ার পরদিন, নিয়োগপত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে অন্তত ৫ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এরপর প্রয়োজনীয় যাচাই ও মেডিক্যাল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।