পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! এখন রাজ্যের কৃষকদের Farmer ID বা AgriStack ID তৈরি করতে হবে। কৃষকেরা অনলাইনে সহজেই West Bengal AgriStack Farmer Registry পোর্টাল ব্যবহার করে বাড়িতে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে Farmer Id তৈরি করতে পারবেন।
কীভাবে অনলাইনে West Bengal Farmer Registry ID তৈরি করবেন? Farmer ID তৈরির জন্য কী কী নথিপত্র প্রয়োজন? আবেদন করার সময় কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে? এই প্রতিবেদনে রইল Farmer ID তৈরির পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য।
কেন Farmer ID (AgriStack ID) তৈরি করতে হবে?
পশ্চিমবঙ্গের কৃষকদের সরকারি কৃষি প্রকল্পের সুবিধা সহজে পৌঁছে দেওয়া এবং কৃষকদের পরিচয় ও জমি সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে যাচাই করার জন্য Farmer ID বা AgriStack ID গুরুত্বপূর্ণ। এই আইডির মাধ্যমে কৃষকদের পরিচয়, জমির তথ্য এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা সম্ভব। এর ফলে PM-KISAN (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি), সার ভর্তুকি, PMFBY (প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা) সহ বিভিন্ন সরকারি কৃষি প্রকল্পে কৃষকদের তথ্য যাচাই ও পরিষেবা প্রদানের প্রক্রিয়া সহজ হতে পারে।
এছাড়াও, কিষাণ ক্রেডিট কার্ড (KCC) এবং কৃষি ঋণের ক্ষেত্রে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলির কৃষকের পরিচয় ও জমি সংক্রান্ত তথ্য যাচাই করতে সুবিধা হতে পারে। এর ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, শুধু Farmer ID তৈরি করলেই কোনও সরকারি প্রকল্পের সুবিধা, ভর্তুকি, ফসল বিমা বা কৃষি ঋণ নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট প্রকল্পের নির্ধারিত যোগ্যতা ও সরকারি নিয়ম মেনেই সুবিধা পাওয়া যাবে।
Farmer ID (AgriStack ID) তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগবে?
পশ্চিমবঙ্গের Farmer ID বা AgriStack ID তৈরি করার জন্য কৃষকদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও তথ্যের প্রয়োজন। অনলাইনে আবেদন করার আগে নিচের নথি ও তথ্যগুলি হাতের কাছে রাখুন।
১) আধার কার্ড: কৃষকের পরিচয় যাচাই করার জন্য আধার নম্বর প্রয়োজন।
২) আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর: আধার-ভিত্তিক OTP যাচাইকরণের জন্য এই নম্বরটি প্রয়োজন।
৩) সক্রিয় মোবাইল নম্বর: আবেদন সংক্রান্ত তথ্য ও আপডেট পাওয়ার জন্য একটি সচল মোবাইল নম্বর রাখুন।
৪) জমির খতিয়ান: কৃষকের জমি সংক্রান্ত তথ্য উল্লেখ করার সময় দরকার পরবে।
Farmer ID কীভাবে অনলাইনে তৈরি করবেন? (Farmer ID Registration Online)
১) সর্বপ্রথম আপনাকে West Bengal AgriStack পোর্টালে যেতে হবে। এছাড়াও, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারবেন।
২) এরপর হোমপেজে Login As অপশন থেকে Farmer নির্বাচন করে নিচে থাকা Create New User Account-এ ক্লিক করুন। এরপর আধার কার্ডের নম্বর উল্লেখ করে আধার OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন। তারপর মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে পছন্দমতো পাসওয়ার্ড সেট করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আবার হোমপেজে এসে Farmer অপশনে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন। প্রয়োজন হলে OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৪) পরবর্তী পেজে আধার কার্ড অনুযায়ী আপনার কিছু তথ্য দেখা যাবে। ফাঁকা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিচে থাকা Register As a Farmer অপশনে ক্লিক করুন। এরপর মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে Yes এবং পরিবর্তন করতে না চাইলে No নির্বাচন করুন।
৫) এরপর আপনার ব্যক্তিগত তথ্যগুলি দেখতে পাবেন। সেখানে জাতি (Caste) নির্বাচন করুন এবং ঠিকানা সংক্রান্ত তথ্য উল্লেখ করুন। এরপর Ownership অপশন থেকে জমির মালিকানা অনুযায়ী Owner নির্বাচন করুন। তারপর Fetch Land Details-এ ক্লিক করে জমির অবস্থান ও দাগ নম্বর (Plot Number) উল্লেখ করে সাবমিট করুন।
৬) এরপর Select Owner & Identifier Name অপশনে জমির মালিকের নাম ও অভিভাবকের নাম জমির নথির সঙ্গে মিলিয়ে সঠিক তথ্য নির্বাচন করুন এবং সাবমিট করুন। তারপর উপরে থাকা Verify All Land অপশনে ক্লিক করে জমির তথ্য যাচাই করুন।
৭) এরপর নিচে থাকা Consent বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট করুন। পোর্টালের নির্দেশ অনুযায়ী আধার কার্ডের নম্বর উল্লেখ করে আধার ভেরিফিকেশন সম্পন্ন করুন। সব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আবেদন জমা হবে এবং আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পেতে পারেন। নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন।
Farmer Id Ststus Check – ফার্মার আইডি তৈরি হয়েছে কিনা কিভাবে অনলাইনে চেক করবেন দেখুন
১) সর্বপ্রথম Agri Stack পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করেও সরাসরি স্ট্যাটাস চেক লিংকে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে উপরে থাকা Check Enrollment Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার নম্বর সিলেক্ট করে কৃষকের আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও OTP তে ক্লিক করে আধার OTP ভেরিফাই করুন।
৪) এরপর দেখে নিন – আপনার আবেদনের বর্তামান স্থিতি ও Famer Id Approve হলে পাশে Farmer Id নম্বর পেয়ে যাবেন।
West Bengal Agri Stack Portal Link:- Click Now
West Bengal Farmer Id Online Apply Link:- Apply Now
West Bengal Farmer Id Status Check Direct Link:- Check Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
