★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

BHEL-এ ৬৬০টি পদে নিয়োগ, ITI ও NAC থাকলে করা যাবে আবেদন, বেতন ৬৫ হাজার টাকা পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)-এ। এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্টিজান গ্রেড-৪ পদে মোট ৬৬০ জনকে নিয়োগ করা হবে। ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট-সহ মোট সাতটি ট্রেডে কর্মী নেওয়া হবে। মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকলে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ অক্টোবর থেকে, চলবে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শূন্যপদ:
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিটার পদে ২৭৮ জন, ওয়েল্ডার পদে ১০৪ জন, মেশিনিস্ট পদে ১০১ জন, ইলেকট্রিশিয়ান পদে ৯০ জন, টার্নার পদে ৫২ জন, ইলেকট্রনিক্স মেকানিক পদে ২৩ জন এবং ফাউন্ড্রিম্যান পদে ১২ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ ৬৬০টি।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NTC) এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকা বাধ্যতামূলক। জেনারেল ও ওবিসি প্রার্থীদের আইটিআই এবং NAC উভয় ক্ষেত্রেই অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। SC ও ST প্রার্থীদের ক্ষেত্রে আইটিআই এবং NAC উভয় অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।

বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য জেনারেল ও EWS প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছর। SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে BHEL এর সরকারি ওয়েবসাইট https://careers.bhel.in এ গিয়ে। ওয়েবসাইটের রিক্রুটমেন্ট বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখে অনলাইন আবেদন করতে হবে।

আবেদনমূল্য:
জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের মোট ১,০৭২ টাকা আবেদনমূল্য দিতে হবে। এর মধ্যে পরীক্ষার ফি ৬০০ টাকা এবং প্রসেসিং ফি ৪০০ টাকা, সঙ্গে ১৮ শতাংশ GST। অন্য দিকে, SC, ST, বিশেষ ভাবে সক্ষম এবং প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে না। তাঁদের প্রসেসিং ফি ও GST-সহ মোট ৪৭২ টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:
এই পদে নিয়োগের ক্ষেত্রে তাঁরা প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা (CBE) নেবে। পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের স্কিল টেস্টের জন্য বাছাই করবে। এরপর নথিপত্র যাচাই এবং স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করে নির্বাচিত করবে।

BHEL Artisans Grade IV – 2027 Recruitment Notification: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।