রেলে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই ২০০৮টি শূন্যপদে মেধার ভিত্তিতে সরাসরি অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রেলওয়ের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে (NWR) ডিভিশনের তরফ থেকে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও আইটিআই (ITI) পাশ যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উত্তর-পশ্চিম রেলের (RRC Jaipur) নোটিস নম্বর ০৪/২০২৬ (NWR/AA) অনুযায়ী অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৭ অক্টোবর, ২০২৬ থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৬ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, জয়পুরের অফিশিয়াল ওয়েবসাইট rrcjaipur.in-এর মাধ্যমে।
কোন কোন্ পদে নিয়োগ করবে?
উত্তর-পশ্চিম রেলের বিভিন্ন বিভাগে একাধিক পদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ডিজেল মেকানিক, কার্পেন্টার, পেইন্টার, মেসন, পাইপ ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টার্নার/মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেশিনিস্ট, ব্ল্যাকস্মিথ এবং আরও কয়েকটি পদে নিয়োগ করবে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে। এর সাথে সংশ্লিষ্ট ট্রেডে NCVT অথবা SCVT অনুমোদিত আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/PwBD) প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।
আবেদন মূল্য:
এই নিয়োগে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে এসসি, এসটি, বেঞ্চমার্ক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি: এই নিয়োগে প্রার্থী বাছাইয়ের জন্য কোনও পৃথক লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীদের মাধ্যমিক এবং আইটিআই-তে প্রাপ্ত নম্বরের সরল গড়ের ভিত্তিতে বিভাগ, ইউনিট, ট্রেড এবং সংরক্ষণশ্রেণি অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। শূন্যপদের সংখ্যার ওপর ভিত্তি করে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীদের পরবর্তী ধাপে নথিপত্র যাচাইকরণ (Document Verification) এবং সাধারণ ডাক্তারি পরীক্ষার (Medical Exam) জন্য ডাকা হবে।
কী ভাবে আবেদন করবেন?
rrcjaipur.in ওয়েবসাইটে গিয়ে নিয়োগের জন্য আবেদন করতে হবে।
এছাড়াও বিশদ জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।
Notification Download Link: Download Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
