★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Supreme Court SPA Recruitment 2026: সুপ্রিম কোর্টে ৬৫ জনকে নিয়োগ, মাসে বেতন ৪৭,৬০০ টাকা থেকে! কারা আবেদন করতে পারবেন, জেনে নিন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সুপ্রিম কোর্টে চাকরি করার সুযোগ। দেশের সর্বোচ্চ আদালতে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ৬৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সুপ্রিম কোর্টের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের সুপ্রিম কোর্টের সরকারি ওয়েবসাইটের রিক্রুটমেন্ট বিভাগে গিয়ে আবেদন করতে হবে।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানবো কারা আবেদন করতে পারবেন, বয়স কত লাগবে, কত টাকা আবেদন ফি দিতে হবে এবং কীভাবে নিয়োগ করা হবে, তা বিস্তারিত।

কোন পদে নিয়োগ করবে?
এই নিয়োগ করা হবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট(Senior Personal Assistant) পদে। পদটি গ্রুপ বি নন-গেজেটেড শ্রেণির অন্তর্ভুক্ত।


পদসংখ্যা:
মোট ৬৫টি শূন্যপদের জন্য এই নিয়োগ হবে বলে জানা গেছে।

বেতন স্কেল:
এই পদে বেতন হবে মাসে ৪৭,৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৫১,১০০ টাকা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন সরকারি সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা:
এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েশন) পাশ হতে হবে।

তবে এখানেই শেষ নয়। প্রার্থীদের ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১১০টি শব্দ লিখতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর জ্ঞান এবং ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
যদি থাকে তাহলে তাঁরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

আবেদন মূল্য:
জেনারেল শ্রেণির প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ১,৫০০ টাকা। অন্যদিকে, SC, ST, OBC-নন-ক্রিমি লেয়ার, প্রাক্তন সেনাকর্মী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা।

নিয়োগ পদ্ধতি:
নিয়োগের জন্য মোট চারটি ধাপের পরীক্ষা নেওয়া হবে। প্রথমে দেড় ঘণ্টার অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে। ১০০ নম্বরের এই পরীক্ষায় সাধারণ ইংরেজি ও জেনারেল নলেজ থেকে ২৫টি করে প্রশ্ন থাকবে। এ ছাড়া, ভারতের সংবিধানে বিচারব্যবস্থা সংক্রান্ত বিধান থেকে ২৫টি, সুপ্রিম কোর্ট রুলস ২০১৩ থেকে ১৫টি এবং কম্পিউটার পরিচালনা সংক্রান্ত ১০টি প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে অন্তত ৫০ নম্বর পেতে হবে। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকছে না।

লিখিত পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের পরবর্তী ধাপে ইংরেজি শর্টহ্যান্ড পরীক্ষা দিতে হবে। প্রতি মিনিটে ১১০টি শব্দের গতিতে ডিকটেশন নিতে হবে প্রার্থীদের। এর পরে হবে কম্পিউটারে ইংরেজি টাইপিং পরীক্ষা। সেখানে প্রতি মিনিটে অন্তত ৪০টি শব্দ টাইপ করতে হবে। এই তিনটি পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং তাঁর পরেই নিয়োগ করবে।

কিভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করতে হবে
www.sci.gov.in

পশ্চিমবঙ্গে কোথায় পরীক্ষা হবে?
রাজ্যের প্রার্থীদের জন্য কলকাতা ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্র থাকবে বলে জানিয়েছে।

পরীক্ষার সময়:৭ ডিসেম্বর (সম্ভাব্য) ।

Supreme Court Senior Personal Assistant Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।