★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

মাধ্যমিক পাশ করলেই পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার পদে চাকরির সুযোগ, বেতন ১৬ হাজার টাকা, কী ভাবে আবেদন করবেন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। তবে আবেদনকারীর বৈধ লাইট মোটর ভেহিকল বা এলএমভি ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি ড্রাইভার হিসেবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে এই পদে নির্বাচিত হলে মাসে ১৬ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি বাংলা, ইংরেজি অথবা হিন্দি ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা:
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন?
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট, জন্মতারিখ বা বয়সের প্রমাণপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড এবং পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। এর পাশাপাশি মোটর মেরামতি বা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত কোনও অতিরিক্ত সার্টিফিকেট থাকলে সেটিও জমা দিতে পারবেন তবে না দিলেও হবে।

আবেদন করতে হবে নির্ধারিত ফরম্যাটে আবেদন ফরম পূরণ করে তা অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, টেলিকমিউনিকেশন, পশ্চিমবঙ্গের উদ্দেশে জমা দিতে হবে । আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি কলকাতার ৩, এম বি সরণি, কলকাতা–৭০০০৪০ ঠিকানায় পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন সদর দফতরের এমটি সেকশনের ড্রপ বক্সে জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৬।

কিভাবে নিয়োগ করবে?
আবেদনপত্রগুলি যাচাই করার পর যোগ্য প্রার্থীদের ড্রাইভিং টেস্ট, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষাগুলির তারিখ পরে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের ফরম:
https://wbpolice.gov.in/writereaddata/wbp/Telecom_ContDriver01102026.pdf

এছাড়াও ড্রাইভিং টেস্ট বা ইন্টারভিউয়ের সময় আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।