পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। WBPSC Clerkship Examination 2024-এর আবেদনপত্র সংশোধন এবং প্রয়োজনীয় ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করার জন্য Edit Window চালু করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের ২৫ অক্টোবর ২০২৬ তারিখের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই Edit Window খোলা থাকবে।
এই সময়ের মধ্যে যে সমস্ত প্রার্থী WBPSC Clerkship পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছিলেন, তাঁরা নিজেদের আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন। পাশাপাশি SC, ST, OBC, EWS, MSP, Ex-Servicemen এবং PwBD শ্রেণির প্রার্থীদের সংশ্লিষ্ট ক্যাটাগরির সার্টিফিকেট অনলাইনে আপলোড করতে হবে।
তাই যাঁরা ইতিমধ্যে WBPSC Clerkship পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের আবেদনপত্র ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন এবং সার্টিফিকেট আপলোড করে নিন।
WBPSC Clerkship Edit Window-তে কী কী কাজ করতে পারবেন?
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন। এছাড়াও নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে।
১. আবেদনপত্র সংশোধন: যাঁদের অনলাইন আবেদনপত্রে কোনও ভুল রয়েছে, তাঁরা Edit Window-এর মাধ্যমে কমিশনের অনুমোদিত সংশোধনের সুযোগ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারবেন।
২. ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড: SC, ST, OBC, EWS, MSP, Ex-Servicemen এবং PwBD শ্রেণির প্রার্থীদের নিজেদের আবেদনে উল্লেখ করা সংশ্লিষ্ট ক্যাটাগরির সার্টিফিকেট আপলোড করতে হবে 200KB এর মধ্যে PDF ফাইলে।
WBPSC Clerkship Correction Online Link:- Click Now
ক্লার্কশিপ Edit Window Link:- Click Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
