★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

বাবরি মসজিদ বিতর্কে বড় বার্তা শুভেন্দুর, নাম না বদলালে মিলবে না নির্মাণের অনুমতি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রস্তাবিত বাবরি মসজিদের নামকরণ নিয়ে এবার সরাসরি নিজের অবস্থান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাবরের নামে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আগেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গ উঠলে শুভেন্দু অধিকারী বলেন, বাবর ভারতীয় ছিলেন না। তিনি একজন লুটেরা ছিলেন। তাই তাঁর নামে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “বাবর ভারতীয় নয়। লুটেরা ছিল। বাবরের নাম লিখলে পারমিশন হবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছি। লুটেরার নামে মসজিদ করতে দেবো না।”

প্রস্তাবিত মসজিদের নাম যদি বাবরি মসজিদ রাখা হয়, তাহলে নির্মাণের জন্য প্রয়োজনীয় প্ল্যান ও অনুমতি পাওয়া যাবে না বলেই তাঁর বক্তব্য। এই বিষয়ে জেলা প্রশাসককে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, মসজিদের নাম পরিবর্তন না করা হলে নির্মাণের অনুমতির ক্ষেত্রে বাধা থাকবে।

এদিন হুমায়ুন কবীরের প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও ব্যক্তিরই রাস্তা অবরোধ করার অধিকার নেই। তাঁর এই মন্তব্যের পর বাবরি মসজিদের নামকরণ এবং নির্মাণের অনুমতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।