কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। মোট ৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৫৫টি পদ জার্নিম্যান এবং তিনটি পদ ড্রাইভার (ভেহিকল)-এর। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
জার্নিম্যান পদে বিভিন্ন ট্রেডে কর্মী নেওয়া হবে। তার মধ্যে রয়েছে কার্পেন্টার, ক্রেন অপারেটর, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, মেশিন অপারেটর, পেইন্টার, পাইপ ফিটার, রিগার, স্ট্রাকচারাল ফিটার এবং ওয়েল্ডার-সহ একাধিক পদ। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে এনটিসি বা এনএসি সার্টিফিকেট থাকতে হবে।
জার্নিম্যান পদে নির্বাচিতদের প্রথম ২ বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের প্রথম বছরে মাসে ২৪ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে মাসে ২৬ হাজার টাকা করে স্টাইপেন্ড মিলবে। প্রশিক্ষণ সফল ভাবে শেষ করার পর সংস্থার প্রয়োজন, শূন্যপদ এবং প্রার্থীর কাজের দক্ষতার ভিত্তিতে স্থায়ী পদে নিয়োগের সুযোগও রয়েছে।
অন্য দিকে, ড্রাইভার (ভেহিকল) পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে। থাকতে হবে বৈধ কমার্শিয়াল লাইট মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি হালকা ও ভারী যান চালানোর কাজে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই পদে নির্বাচিতদের মাসিক বেতন ২০,১১০ টাকা থেকে ৭০,৩৯০ টাকা।
জার্নিম্যান পদে
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ড্রাইভার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
কিভাবে নিয়োগ করবে?
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল ট্রেড টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। জার্নিম্যান পদের ক্ষেত্রে ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডলিং, রিগার এবং ক্রেন অপারেটর পদের প্রার্থীদের অতিরিক্ত ভাবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টেও বসতে হবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের GRSE-র ওয়েবসাইটের কেরিয়ার বিভাগে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
লিংক: https://jobapply.in/grse2026
আবেদন মূল্য:
আবেদনমূল্য ৪৭২ টাকা। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং সংস্থার অভ্যন্তরীণ প্রার্থীদের আবেদনমূল্য দিতে হবে না। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬।
বিজ্ঞপ্তি: https://grse.in/career/PDFs/Detailed%20advertisement_2026_05%20(J&OP).pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
