কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন (CCRUM)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটে গ্রুপ ‘এ‘, ‘বি‘ এবং ‘সি‘ ক্যাটাগরিতে মোট ২৩টি বিভাগে ১৭৯টি শূন্যপদ পদের জন্য প্রার্থী নিয়োগ করবে। এরজন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ ১ জুলাই থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে এবং আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায় মোট ২৩টি বিভাগে ১৭৯টি শূন্যপদ পদের জন্য নিয়োগ দেবে। এই পদগুলোর মধ্যে রয়েছে রিসার্চ অফিসার (ইউনানি, প্যাথলজি ও ফিজিওলজি), স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি ও বোটানি), ইনভেস্টিগেটর (স্ট্যাটিস্টিকস), মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, প্রুফ রিডার এবং হিন্দি অ্যাসিস্ট্যান্ট। এছাড়া ফার্মাসিস্ট, সোশ্যাল ওয়ার্কার, রেডিওগ্রাফার, কম্পাউন্ডার, স্টেনোগ্রাফার গ্রেড-৩, আপার ডিভিশন ক্লার্ক (UDC), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), স্টাফ কার ড্রাইভার এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের জন্যও ।
1. মাল্টি টাস্কিং স্টাফ (MTS):
পদ সংখ্যা: ৪৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে। আইটিআই পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে।
বয়সসীমা: ১৮-২৫ । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।
2.স্টাফ কার ড্রাইভার:
পদ সংখ্যা: ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স, মোটর গাড়ি চালানোর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা এবং গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামতের জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা: ১৮-২৫ বছর। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
3. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC):
পদ সংখ্যা: ২৬টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এছাড়া কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩৫ শব্দ বা হিন্দি টাইপিংয়ে মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বয়সসীমা: ১৮-২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
4. স্টেনোগ্রাফার গ্রেড-III:
পদ সংখ্যা: ০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া শর্টহ্যান্ডে মিনিটে ৮০ শব্দ এবং কম্পিউটারে টাইপিংয়ে মিনিটে ৪০ শব্দের গতি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
5. আপার ডিভিশন ক্লার্ক (UDC):
পদ সংখ্যা: ৩১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে।
বয়সসীমা: ১৮-২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
6. ফার্মাসিস্ট (Pharmacist):
পদ সংখ্যা: ০৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ২ বছরের ডিপ্লোমা (Diploma in Pharmacy) থাকতে হবে এবং রাজ্য বা কেন্দ্রীয় ফার্মেসি কাউন্সিলে নাম নথিভুক্ত (Registration) থাকতে হবে।
বয়সসীমা: ১৮-২৫ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
7. সোশ্যাল ওয়ার্কার (Social Worker):
পদ সংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Degree) পাস হতে হবে এবং সামাজিক কাজে (Social Work) ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে (Sociology) স্নাতকোত্তর (Master’s Degree) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা: ২৮ বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
8. রেডিওগ্রাফার (Radiographer):
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে রেডিওগ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স এবং কোনো স্বীকৃতিপ্রাপ্ত হাসপাতাল বা মেডিকেল ইনস্টিটিউটে রেডিওগ্রাফিতে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮-২৫ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
9. কম্পাউন্ডার (Compounder):
পদ সংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক হতে হবে। এর সাথে ইউনানি চিকিৎসা পদ্ধতিতে (Unani System of Medicine) কম্পাউন্ডার হিসেবে ন্যূনতম ১ বছরের ট্রেনিং সার্টিফিকেট এবং কোনো ইউনানি হাসপাতাল বা ডিসপেনসারিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৮ বছর এবং তার নিচে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
10. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (বোটানি):
পদ সংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি এবং গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
11. ইনভেস্টিগেটর (স্ট্যাটিস্টিকস):
পদ সংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিকস/গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং স্ট্যাটিস্টিক্যাল কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা স্ট্যাটিস্টিকস বিষয়ে পিএইচডি (Ph.D) ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর এবং তার নিচে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
12. মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (MLT):
পদ সংখ্যা: ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে স্নাতক ডিগ্রি এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৩৫ বছরের বেশি নয়। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
13. লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট:
পদ সংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ২৮ বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
14. প্রুফ রিডার:
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং বুক পাবলিশিং বা প্রিন্টিং টেকনোলজি বা মার্কেটিংয়ে ১ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। সেই সাথে এই ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর এবং তার নিচে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
15. হিন্দি অ্যাসিস্ট্যান্ট:
পদ সংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং হিন্দিতে বি.এ স্ট্যান্ডার্ডের জ্ঞান থাকতে হবে। ইংরেজি থেকে হিন্দিতে এবং হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করার দক্ষতা থাকতে হবে, যা পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।
বয়সসীমা: সর্ব্বোচ ৩০ বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
16. রিসার্চ অফিসার (ইউনানি):
পদ সংখ্যা: ১৬টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ইউনানি চিকিৎসায় স্নাতকোত্তর (MD/MS) ডিগ্রি থাকতে হবে এবং এনসিআইএসএম/সিসিআইএম (NCISM/CCIM) এর কেন্দ্রীয় বা রাজ্য রেজিস্টারে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
17. রিসার্চ অফিসার (প্যাথলজি):
পদ সংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে এমডি (M.D.) ডিগ্রি থাকতে হবে এবং এমসিআই (MCI) স্বীকৃত কেন্দ্রীয় বা রাজ্য মেডিকেল রেজিস্টারে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর ।
বেতন স্কেল: ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
18. রিসার্চ অফিসার (ফিজিওলজি):
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: মলিকুলার বায়োলজি/বায়োটেকনোলজি/হিউম্যান জেনেটিক্স বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা বা পিএইচডি (Ph.D) ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
19. অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (ফার্মাকোলজি):
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে এম.এসসি (M.Sc) বা এম.ভি.এসসি (M.V.Sc) ডিগ্রি এবং গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর পর্যন্ত।
বেতন স্কেল: ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
20. অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (ফার্মাকোগনসি/বোটানি):
পদ সংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ৩ বছরের গবেষণা বা শিক্ষকতার অভিজ্ঞতা অথবা পিএইচডি (Ph.D) ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ৩৫ বছর পর্যন্ত।
বেতন স্কেল: ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
21. স্টাফ নার্স:
পদ সংখ্যা: ০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (নার্সিং) অথবা পোস্ট-বেসিক বি.এসসি (নার্সিং) অথবা স্বীকৃত বোর্ড/কাউন্সিল থেকে জিএনএম (GNM) ডিপ্লোমা এবং রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা লাগবে। পাশাপাশি পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা: সর্ব্বোচ ৩৫ বছর।
বেতন স্কেল: ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
22. অ্যাকাউন্টস অফিসার (এইচকিউ):
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এবং সরকারি অফিস/পিএসইউ/স্বায়ত্তশাসিত সংস্থায় ক্যাশ, অ্যাকাউন্টস এবং বাজেট সংক্রান্ত কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা: ৩০ বছর পর্যন্ত
বেতন স্কেল: ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
23. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি):
পদ সংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং গবেষণার প্রতি আগ্রহ থাকা লাগবে।
বয়সসীমা: ৩০ বছর পর্যন্ত।
বেতন স্কেল: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি: এই পদে আবেদন পর প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা পাস হবে, তাদের পদ অনুযায়ী টাইপিং, স্কিল বা ড্রাইভিং টেস্ট নেওয়া হতে পারে। কিছু উচ্চপদের জন্য ইন্টারভিউও হবে। সব পরীক্ষায় পাস হওয়ার পর প্রার্থীদের নথিপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে।
আবেদন ফি: গ্রুপ ‘A’ পদের জন্য প্রসেসিং ফি ৫০০ টাকা এবং এক্সামিনেশন ফি জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ১,৫০০ টাকা। একইভাবে গ্রুপ ‘B’ পদের জন্য প্রসেসিং ফি ৫০০ টাকা এবং এক্সামিনেশন ফি ১,০০০ টাকা, এছাড়া গ্রুপ ‘C’ পদের জন্য প্রসেসিং ফি ৫০০ টাকা এবং এক্সামিনেশন ফি ৮০০ টাকা দিতে হবে। উল্লেখ্য, এসসি, এসটি, পিডব্লিউবিডি, ইডব্লিউএস, মহিলা এবং প্রাক্তন সেনাকর্মী প্রার্থীদের জন্য এক্সামিনেশন ফি দিতে হবে না।
কিভাবে আবেদন করবেন
আবেদন করার জন্য প্রার্থীকে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন (CCRUM) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এরপর https://ccrum.in/ লিঙ্ক এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন করার পূর্বে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
CCRUM Recruitment Notification 2026 PDF Download: Click Now

