আমাদের সময় নষ্ট করবেন না—ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগের ভিডিও দেখতে নারাজ প্রধান বিচারপতি সূর্য কান্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ‘চলো সংসদ’ কর্মসূচির সময় ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগের অভিযোগের শুনানিতে জরুরি হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।  এ দিন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুনানি চলাকালীন আবেদনকারীদের আইনজীবী আদালতকে জানান, আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের ঘটনার সমর্থনে তাঁদের কাছে একাধিক ভিডিও প্রমাণ রয়েছে।  সেগুলি আদালতের সামনে উপস্থাপন করার অনুমতি চান তিনি।  তবে সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, “ভিডিও দেখতে আমরা আগ্রহী নই।  সেগুলির জন্য পর্যাপ্ত সময়ও আমাদের নেই।  আমাদের এবং আপনাদের কারও সময়ই নষ্ট করা উচিত নয়।”

এরপর আইনজীবী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে NEET পরীক্ষা আয়োজন এবং NTA র কার্যকারিতা নিয়ে ছাত্রদের বিভিন্ন দাবি আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করেন।  কিন্তু তাঁর বক্তব্য শেষ হওয়ার আগেই প্রধান বিচারপতি “Thank you very much” বলে শুনানি শেষ করেন।

সংক্ষিপ্ত এই শুনানির পর সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলাটি গ্রহণ না করায় তাৎক্ষণিকভাবে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি দেশের শীর্ষ আদালত।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।