★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

এসআইআর ও ‘ভোট চুরি’ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন রাহুল, বিরোধীদের আর্জি খারিজ করে কী জানাল সুপ্রিম কোর্ট?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ—এই তিন ইস্যুতে বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সোমবার, ১২ অক্টোবর, তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে যে সময় চেয়েছিলেন, সেই অনুরোধ খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির দফতর। ই-মেলে সিদ্ধান্তের কারণ জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের। প্রধান বিচারপতির বক্তব্য, সংশ্লিষ্ট বিষয়গুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন। বিরোধীরা চাইলে আদালতে পিটিশন দাখিল করতে পারেন। সে ক্ষেত্রে বিচারবিভাগীয় প্রক্রিয়ায় বিষয়গুলি বিবেচনা করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিরোধী নেতারা আজ ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল, ভোটার তালিকায় কথিত অনিয়মের অভিযোগ তুলে ধরে একটি স্মারকলিপি জমা দেওয়া। সেই স্মারকলিপিতে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের নিষ্পত্তি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া বন্ধ করা এবং ফের কাগজের ব্যালটে ভোট চালুর দাবিও তোলার কথা ছিল।

কিন্তু প্রধান বিচারপতির দফতর জানিয়েছে, এই ধরনের বিষয়ে প্রশাসনিক স্তরে হস্তক্ষেপ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। সংবিধানের কাঠামোয় আদালতের ভূমিকা বিচারবিভাগীয়। তাই স্মারকলিপি জমা দিয়ে প্রশাসনিক পথে আদালতের নির্দেশ চাওয়ার পরিবর্তে বিরোধী নেতারা চাইলে যথাযথ আইনি প্রক্রিয়ায় পিটিশন দাখিল করতে পারেন। প্রধান বিচারপতির দফতরের বক্তব্য অনুযায়ী, একই ধরনের বিষয় নিয়ে মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে আলাদা করে সাক্ষাতের প্রয়োজন নেই।

এদিকে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের অনুরোধ খারিজ হওয়ার পরেও সোমবার সুপ্রিম কোর্টের দিকে বিরোধীদের প্রস্তাবিত মিছিল ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রাহুল গান্ধী এর আগে ঘোষণা করেছিলেন, বিভিন্ন বিরোধী দল, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতন্ত্রে বিশ্বাসী মানুষকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করা হবে। তবে প্রস্তাবিত মিছিল নিয়ে প্রধান বিচারপতি কোনও মতামত দিয়েছেন, এমন তথ্য এখনও সামনে আসেনি। ফলে বিরোধীরা শেষ পর্যন্ত কী কর্মসূচি নেন, এখন সে দিকেই নজর রয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।