মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের অধীনস্থ CSIR–Institute of Genomics and Integrative Biology (CSIR-IGIB) এ মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদন করতে পারবে রাজ্যের যোগ্য প্রার্থীরা।
শূন্যপদ: ২
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: সপ্তম বেতন কমিশনের পে লেভেল-১ অনুযায়ী মাসিক ১৮,০০০ টাকা পাবে। এছাড়াও নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহণ ভাতা (TA) এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও দেবে।
নিয়োগ পদ্ধতি: এই নিয়োগে প্রার্থীদের একটি OMR ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষাটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটি শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের জন্য নেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নথি যাচাই (Document Verification) করে চূড়ান্তভাবে নিয়োগ দেবে।
আবেদন ফি: এই নিয়োগে জেনারেল , ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) বিভাগের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), মহিলা, বেঞ্চমার্ক প্রতিবন্ধী (PwBD) এবং প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen) প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া ও আবেদনের সময়সীমা:
এই নিয়োগের জন্য অনলাইন আবেদন করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৬ থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও বিশদ জানতে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
CSIR-Institute of Genomics & Integrative Biology Multi-Tasking Staff Recruitment Notification 2026: PDF Download

