★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ট্রেনযাত্রীদের জন্য বড় সুখবর, ৩১ জুলাই থেকে IRCTC-তে চালু হচ্ছে অনলাইন লাগেজ বুকিং

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারতীয় রেল যাত্রীদের জন্য বড় সুবিধা নিয়ে আসছে। আগামী ৩১ জুলাই থেকে চালু হতে চলেছে নতুন একটি পরিষেবা।  এবার থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের সময়ই IRCTC পোর্টালের মাধ্যমে অতিরিক্ত লাগেজ অনলাইনে বুক করা যাবে।  এর ফলে আলাদা করে স্টেশনের লাগেজ কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  নতুন পরিষেবার মাধ্যমে যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।  আগে থেকেই অতিরিক্ত লাগেজ বুক করা থাকলে টিকিট পরীক্ষক (TTE) এর জরিমানার ঝুঁকিও এড়ানো যাবে।

এছাড়াও নতুন ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির কোচ অনুযায়ী বিনামূল্যে বহনযোগ্য লাগেজের সীমা, সর্বোচ্চ বুকিংয়ের পরিমাণ, বুকিংয়ের নিয়ম এবং নিষিদ্ধ সামগ্রীর তালিকা এক জায়গাতেই দেখা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবে।  প্রয়োজনে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত লাগেজ বুক করার সুবিধাও থাকবে।

ফার্স্ট ক্লাস ও এসি টু-টিয়ারের যাত্রীরা বিনামূল্যে ৫০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারবে।  অতিরিক্ত প্রয়োজন হলে সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লাগেজ বুক করা যাবে।

এসি থ্রি-টিয়ার, এসি থ্রি ইকোনমি ও এসি চেয়ার কারে বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহনের অনুমতি থাকবে।

স্লিপার ক্লাসের যাত্রীরা বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবে।  এছাড়া সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত অতিরিক্ত লাগেজ বুক করা যাবে।

অন্যদিকে, সেকেন্ড ক্লাসের যাত্রীরা বিনামূল্যে ৩৫ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যেতে পারবে।  প্রয়োজনে সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত অতিরিক্ত লাগেজ বুক করার সুবিধা মিলবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।