বিচার ছাড়াই ৬ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী উমর খালিদ (Umar Khalid) ও শারজিল ইমাম (Sharjeel Imam)। তাঁদের জামিনের আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল দিল্লি হাই কোর্টে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু অসুস্থ থাকায় সরকারের তরফে সময় চাওয়া হয়। সেই আবেদন মেনে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করেছে।
দিল্লি হিংসা সংক্রান্ত মামলায় ২০২০ সাল থেকে জেলবন্দি উমর খালিদ (Umar Khalid) ও শারজিল ইমাম (Sharjeel Imam)। দু’জনের বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা রয়েছে। নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর তাঁরা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হন। নিহতদের বেশিরভাগই মুসলমান। দিল্লি পুলিশের অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-বিরোধী আন্দোলনের সময় থেকেই ওই হিংসার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই উমর, শারজিল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে।
যদিও একই মামলায় উমর খালিদ (Umar Khalid) ও শারজিল ইমামের (Sharjeel Imam) জামিন না হলেও, চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট পাঁচ জন সহ-অভিযুক্তকে জামিন দিয়েছিল। তাঁরা হলেন গালফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রহমান, মহম্মদ সলিম খান এবং শাদাব আহমেদ। আদালতের নির্দিষ্ট শর্তে তাঁদের বন্দিদশা মুক্তি পায়।
এখন ৩০ সেপ্টেম্বরের শুনানির দিকে নজর রয়েছে। সেদিন দিল্লি হাই কোর্টে উমর খালিদ (Umar Khalid) ও শারজিল ইমামের (Sharjeel Imam) জামিনের আবেদন নিয়ে ফের শুনানি হওয়ার কথা।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
