রাজ্যের মেয়েদের জন্য বড় সুখবর। এবার থেকে সরকারি বাসে যাতায়াত করতে আর টাকা খরচ করতে হবে না রাজ্যের মহিলাদের। বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে নারী ক্ষমতায়নে জোর দিতে এবং মহিলাদের সফর আরও সহজ করতে রাজ্যের পরিবহণ দফতর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ১ জুন থেকেই পুরো রাজ্যে এই নতুন নিয়ম চালু হতে চলেছে।
এবার থেকে, লোকাল রুট থেকে শুরু করে দূরপাল্লার বড় বাস সেটা এসি হোক বা নন-এসি, রাজ্য সরকারের চালানো সব ধরনের বাসেই মহিলারা এই সম্পূর্ণ বিনামূল্যে চলাচলের সুযোগ পাবেন।
এই সুবিধা পাওয়ার জন্য মহিলাদের একটি বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। যা কিউআর কোড (QR Code) যুক্ত, এই কার্ডটিতে উপভোক্তার নাম ও ছবি থাকবে। কার্ডটি পাওয়ার জন্য নিজের এলাকার বিডিও (BDO) অথবা এসডিও (SDO) অফিসে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে একটি রিসেন্ট ছবি এবং আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, একশো দিনের কাজের কার্ড ( জব কার্ড ) বা স্কুল-কলেজের আইডির মতো যেকোনো একটি বৈধ সরকারি পরিচয়পত্রের জেরক্স।
যদি আপনার কাছে কার্ড না থাকে তাহলে কিভাবে বিনামূল্যে যাতায়াত করবেন
তবে ১ জুন প্রকল্প চালু হওয়ার সাথে সাথেই সবার হাতে কার্ড পৌঁছানো সম্ভব নয়। তাই সাধারণ মানুষের হয়রানি রুখতে প্রশাসন একটি দারুণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা রেখেছে। যতদিন না এই বিশেষ স্মার্ট কার্ড হাতে পাওয়া যাচ্ছে, ততদিন বাসে উঠে কন্ডাক্টরকে আধার বা ভোটার কার্ডের মতো যেকোনো একটি বৈধ সচিত্র পরিচয়পত্র দেখালেই পেয়ে যাবে সুবিধা।
মূলত কার্ড না থাকলে আপনার আধার কার্ড বা সরকারি কোনো ডকুমেন্ট কন্ডাক্টর সেটি যাচাই করে নিয়ে যাত্রীকে একটি ‘জিরো ভ্যালু টিকিট’ (Zero Value Ticket) বা শূন্য মূল্যের টিকিট দিয়ে দেবেন। অর্থাৎ, কার্ড না আসা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে যাতায়াত করা যাবে।

