গ্রুপ A থেকে গ্রুপ D: কোন পদে আবেদনের বয়স বাড়িয়ে কত করল রাজ্য সরকার? দেখে নিন সম্পূর্ণ তালিকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ওভার এজ বা বয়স পেরিয়ে যাওয়ার আশঙ্কায় যারা সরকারি চাকরির স্বপ্ন দেখা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তাঁদের জন্য বড় ঘোষণা নবান্নের তরফে।  অবশেষে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর দীর্ঘ লড়াই এবং প্রতীক্ষার অবসান ঘটল।  এদিন নবান্ন থেকে নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গ্রুপ ‘এ’ থেকে শুরু করে গ্রুপ ‘ডি’ পযর্ন্ত, প্রতিটি স্তরের চাকরিতেই আবেদনের সর্বোচ্চ বয়সসীমা এক ধাক্কায় বেশ কয়েক বছর বাড়িয়ে দিয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবান্নের অর্থ দফতরের অডিট ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি (No. 1707-F(P2)) জারি করা হয়েছে।  এই নির্দেশিকা অনুযায়ী, ১৯৮১ সালের ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রেজিং অফ এজ লিমিট) রুলস’ এ বড়সড় সংশোধন এনেছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, এই নয়া নিয়মটি গত ১১ মে, ২০২৬ তারিখ থেকেই লাগু হয়েছে।  অর্থাৎ, মে মাসের ১১ তারিখের পর থেকে রাজ্যে যে সমস্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বা ফর্ম ফিলাপ শুরু হবে, তার সবকটিতেই পরীক্ষার্থীরা এই বর্ধিত বয়সের পুরো সুবিধা পাবেন বলে জানান।

কোন পদে আবেদনের বয়স বাড়িয়ে কত করা হলো? বিস্তারিত জানুন

রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে রাজ্য সরকারি চাকরিগুলিতে দায়িত্ব ও পদের ভিত্তিতে যে চারটি গ্রুপে যেমন A, B, C ও D ভাগ করা হয়, তার প্রতিটিতেই আবেদনের সর্বোচ্চ বয়সসীমা এক ধাক্কায় বেশ কয়েক বছর বাড়িয়ে দেওয়া হলো।

১. গ্রুপ ‘এ’: এই পদের চাকরিগুলো হচ্ছে ডব্লিউবিসিএস (WBCS Executive) অফিসার, বিডিও (BDO), ডেপুটি ম্যাজিস্ট্রেট, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের উচ্চপদস্থ আধিকারিক (DSP), সরকারি কলেজের অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ এবং সরকারি হাসপাতালের ডাক্তাররা।  এবার থেকে এই পদগুলিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪১ বছর করা হয়েছে।  অর্থাৎ, আগে ৩৬ বছর বয়স হয়ে গেলে আর পরীক্ষা দেওয়া যেত না, নতুন নির্দেশিকা অনুযায়ী সেটাকে এক ধাক্কায় ৫ বছর বাড়িয়ে ৪১ বছর করা হলো।

২. গ্রুপ ‘বি’: এই পদের চাকরিগুলো হচ্ছে সাব-ইন্সপেক্টর (SI of Schools), রাজ্য সরকারের বিভিন্ন দফতরের রেভিনিউ অফিসার বা ইন্সপেক্টর পদ এবং ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার (BLDO)।  এবার থেকে এই স্তরের চাকরির ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৪ বছর করা হয়েছে।  অর্থাৎ, আগে যেখানে ৩৯ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেত, নতুন নিয়মে প্রার্থীরা আরও ৫ বছর বেশি ছাড় পেয়ে ৪৪ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

৩. গ্রুপ ‘সি’: এই ক্যাটাগরির চাকরিগুলো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), আপার ডিভিশন ক্লার্ক (UDC), সরকারি স্কুলের ক্লার্ক বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রাজ্য পুলিশে কনস্টেবল বা সাব-ইন্সপেক্টর (SI of Police) এবং কমার্শিয়াল ট্যাক্স বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট।  মূলত এই সমস্ত অফিসিয়াল পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা এক লাফে বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।  আগে এই পদগুলির জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর, যা এখন ৫ বছর বৃদ্ধি পেল।

৪. গ্রুপ ‘ডি’: এই পদের চাকরিগুলো হচ্ছে পিওন (Peon) বা অফিস অ্যাটেনডেন্ট, লাইব্রেরি মেট, ল্যাবরেটরি বেয়ারার, নাইট ওয়াচম্যান, সরকারি অফিস বা হাসপাতালের মালী এবং সাফাই কর্মী।  মূলত অফিসের দৈনন্দিন কাজ সচল রাখার এই সহায়ক পদগুলিতে আবেদন নেয়।  এবার থেকে এই পদগুলোতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।  এই পদগুলোর আবেদনের শেষ বয়স ছিল ৪০ বছর, যা নতুন নির্দেশিকায় বাড়িয়ে ৪৫ বছর করা হলো।

রাজ্য সরকারের এই নতুন নিয়মে জেনারেল কাস্টের পরীক্ষার্থীদের জন্য বয়সসীমা বাড়ানো হলেও, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আগের মতোই নিয়মানুযায়ী বাড়তি ছাড় পাবেন।  অর্থাৎ, এবারের নিয়ম অনুযায়ী, SC ও ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের বাড়তি ছাড় পান।

এবার থেকে গ্রুপ ‘সি’ এবং ‘ডি’ পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়স বাড়িয়ে যেখানে ৪৫ বছর করা হয়েছে, সেখানে একজন SC বা ST প্রার্থী আরও ৫ বছর ছাড় পেয়ে সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত এবং ওবিসি (OBC) প্রার্থীরা আরও ৩ বছর ছাড় পেয়ে সর্বোচ্চ ৪৮ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।  একইভাবে গ্রুপ ‘‘ এবং গ্রুপ ‘বি‘ পদের ক্ষেত্রেও এই নতুন বয়সসীমার সাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তাঁদের বাড়তি ছাড়ের সুবিধা পাবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।