Bank Account DBT Link Check Online 2026: মোবাইল দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে DBT Link চেক ও লিংক বা পরিবর্তন করার সম্পূর্ণ পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাসহ সরকারি যেকোনো সামাজিক প্রকল্পের টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link থাকা বাধ্যতামূলক।  DBT Link না থাকলে সরকারি প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানো হবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে অনলাইনে মোবাইল ফোনের সাহায্যে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা।  যদি DBT Link না থাকে, তাহলে বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে DBT Link করবেন, তা বিস্তারিত জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।

পাশাপাশি, এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে DBT Link পরিবর্তন করবেন, সেই পদ্ধতিও জেনে নিন।

আজকের প্রতিবেদনে মোট দুটি ধাপ দেখানো হয়েছে।  এই ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা তা চেক করতে পারবেন।  পাশাপাশি, DBT Link না থাকলে অনলাইনের মাধ্যমে সেটিও করে নিতে পারবেন।  সম্ভবত মে মাস থেকেই বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে।  তাই চলুন দেখে নেওয়া যাক, কিভাবে DBT Link করবেন।

প্রথম ধাপ,

Bank Account DBT Link Check & Bank DBT Link / Change Online: DBT Link Check ও DBT Link করার সম্পূর্ণ পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে NPCI-এর অফিসিয়াল পোর্টাল -এ যেতে হবে।  নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।

২) এরপর NPCI-এর হোম পেজে বাঁদিকে থাকা Menu-তে ক্লিক করুন।  তারপর Customer অপশনে গিয়ে Bharat Aadhaar Seeding Enabler (BASE)-এ ক্লিক করুন।

৩) এরপর একটি নতুন পেজ খুলবে।  সেখানে বাঁদিকে থাকা Menu-তে ক্লিক করে Aadhaar Mapped Status অপশনে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আপনার আধার কার্ড নম্বর লিখুন এবং নিচে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে বসিয়ে Check Status-এ ক্লিক করুন।

৫) এরপর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে Confirm-এ ক্লিক করুন।

৬) এখন দেখে নিন, আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা।  যদি লিংক থাকে তাহলে সেই ব্যাংকের নাম দেখতে পারবেন।  আর যদি কোনো ব্যাংকে DBT Link না থাকে, তাহলে কোনো তথ্য দেখাবে না।

৭) এবার DBT Link করার জন্য হোম পেজে গিয়ে Menu-তে ক্লিক করুন এবং Aadhaar Seeding/Deseeding অপশনে ক্লিক করুন।

৮) এরপর DBT Link করার অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।  প্রথমে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। তারপর Request For Aadhaar থেকে Seeding সিলেক্ট করুন।  এরপর যে ব্যাংকে DBT Link করতে চান, সেই ব্যাংকের নাম লিস্ট থেকে নির্বাচন করুন।

৯) এরপর Seeding Type থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন নির্বাচন করুন— Fresh Seeding (নতুন করে DBT Link), Movement – Same Bank with Another Account (একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে পরিবর্তন) ও Movement – From One Bank to Other Bank (এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পরিবর্তন)

এরপর নিচে সেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং নিচের বক্সে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা কোড বসিয়ে Submit-এ ক্লিক করুন।

১০) পরবর্তী পেজে T&C ভালোভাবে পড়ে নিচে থাকা Agree and Continue-এ ক্লিক করুন।  তারপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে Confirm করুন।

১১) পরবর্তী পেজে কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর আপনার সামনে Aadhaar Seeding/Deseeding Status – SUCCESS লেখা দেখাবে।  SUCCESS দেখালেই আপনার DBT Link সম্পন্ন হয়ে যাবে।  পরে উপরের ধাপ অনুসরণ করে আবার Aadhaar Mapped Status-এ গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন লিংক হয়েছে কিনা।

Bank Account DBT Link Check ও DBT Link করার অনলাইন পোর্টাল লিংকঃ- ক্লিক করুন 

দ্বিতীয় ধাপ

UMANG App / Website-এর মাধ্যমে Bank Account DBT Link Online ও Check করার পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে umang.gov.in -এ যেতে হবে।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২) এরপর Log In / Register-এ ক্লিক করুন এবং New on UMANG? Register Here অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার মোবাইল নম্বর ও রাজ্যের নাম নির্বাচন করুন।  এরপর Register-এ ক্লিক করে OTP ভেরিফাই করুন।  তারপর নিজের পছন্দমতো একটি PIN সেট করে সাবমিট করুন।

৪) এবার হোম পেজের সার্চ বক্সে NPCI লিখে সার্চ করুন।  এরপর Aadhaar Seeding (Bharat Aadhaar Seeding Enabler) অপশনে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে Aadhaar Seeding-এ ক্লিক করুন।  এরপর নতুন NPCI পোর্টাল আপনার সামনে খুলে যাবে।

৬) এখন Aadhaar Mapped Status-এ ক্লিক করে আধার নম্বর লিখে দেখে নিন কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে।  আর DBT Link পরিবর্তন বা নতুন করে করার জন্য Aadhaar Seeding/Deseeding অপশনে ক্লিক করে আধার নম্বর ও ব্যাংকের তথ্য উল্লেখ করে আবেদন সম্পূর্ণ করুন।

UMANG Website Bank Account DBT Link Online & Check Link:Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।