আসামের মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর, মঙ্গলবার (১২ মে) দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।  গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন।  এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর সহ এনডিএ শাসিত ২২টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন শপথ নিয়েছেন আরও চারজন হেভিওয়েট মন্ত্রী।  তাঁরা হলেন— রমেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোড়ো এবং অজন্তা নেওগ।  এছাড়া বিধানসভার স্পিকার পদের জন্য মনোনীত করা হয়েছে বিজেপির জ্যেষ্ঠ নেতা রঞ্জিত দাসকে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।