ফলতার তৃণমূল প্রার্থীকে তাঁর বাড়িতে গিয়ে ধমক দেওয়ার ঘটনা এবার গড়াল আদালত পর্যন্ত। উত্তরপ্রদেশের দাপুটে আইপিএস অফিসার তথা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে একজন প্রার্থীকে ভয় দেখিয়েছেন।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে ঢুকে তাঁকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। আঙুল উঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়, “জাহাঙ্গিরকে শুধরে যেতে বলুন, না হলে পরে কাঁদতে হবে।” একজন পুলিশ পর্যবেক্ষক হয়ে প্রার্থীর ব্যক্তিগত পরিসরে ঢুকে এভাবে শাসানো নিয়ে চরম বিতর্ক শুরু হয়।
তৃণমূল শিবিরের দাবি, একজন পর্যবেক্ষকের কাজ হলো ভোট যাতে শান্তিপূর্ণ হয় তা দেখা, কিন্তু তিনি কোনোভাবেই কোনো প্রার্থীকে এভাবে ব্যক্তিগতভাবে হুমকি দিতে পারেন না। এই আচরণকে নির্বাচনের আদর্শ আচরণবিধির (MCC) পরিপন্থী বলে দাবি করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আবেদন জানানো হয়েছে যাতে এই অফিসারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, ঘটনার গুরুত্ব বিবেচনা করে আজই কলকাতা হাইকোর্টে এই মামলার জরুরি শুনানির আবেদন জানানো হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন