যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (ICC) সাম্প্রতিক নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বড় জয় পেয়েছে।
গত ৮ই এপ্রিল এবং ২১শে এপ্রিল দুই দফায় এই ভোট গ্রহণ করা হয়েছিল, যার ফলাফল প্রকাশিত হয়েছে আজ ২৭শে এপ্রিল। নির্বাচনের এই ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বিভাগে বামপন্থী সংগঠন ‘ডিএসএফ’ (DSF) ১৩৫৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। অন্যদিকে, কলা বা আর্টস বিভাগেও নিজেদের দাপট বজায় রেখে জয় ছিনিয়ে নিয়েছে ‘এসএফআই’ (SFI)।
তবে নজর কেড়েছে স্নাতকোত্তর স্তরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দ্বিতীয় স্থানে উঠে আসা। সবথেকে করুণ দশা হয়েছে বিজেপি সমর্থিত এবিভিপি র। বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এরা কোনো বিভাগেই জয়লাভ করতে পারেনি; এমনকি অনেক বুথে তাদের প্রাপ্ত ভোট ‘নোটা’ (NOTA)-র চেয়েও কম ছিল।
উল্লেখ্য যে, যদিও এটি মূল ছাত্র সংসদের নির্বাচন ছিল না, তবে ক্যাম্পাসে নারী সুরক্ষা এবং হেনস্থা সংক্রান্ত অভিযোগ দেখার জন্য এই ‘আইসিসি’ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৮ এবং ২১শে এপ্রিল এই ভোট নেওয়া হয়।
আগামী ২৯শে এপ্রিল যাদবপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তার ঠিক দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই ফলাফল ছাত্র রাজনীতিতে একটি বড় বার্তা দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

