আপনার বয়স কি ১৮ বছর বা তার বেশি কিংবা ১৮ বছর হতে কিছু মাস বাকি রয়েছে? কিন্তু এখনও ভোটার কার্ড তৈরি করেননি? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। এখন ঘরে বসেই মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই। এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে দেখাবো কীভাবে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন।
নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন? আবেদন করার সময় কোন কোন নথি আপলোড করতে হবে? অনলাইন আবেদন করার পর কীভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন? আর আবেদন অনুমোদিত (Approved) হয়ে গেলে কীভাবে অনলাইন থেকে e-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন?
এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর এবং ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন পদ্ধতি থাকছে আজকের প্রতিবেদনে।
নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন পদ্ধতি (Step By Step) – New Voter ID Card Online Apply West Bengal 2026
১) ECINET পোর্টাল বা মোবাইল অ্যাপে প্রবেশ করুন
সর্বপ্রথম আপনাকে ECI-এর অফিসিয়াল পোর্টাল voters.eci.gov.in-এ যেতে হবে। এছাড়াও Google Play Store থেকে ECINET মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি পোর্টাল বা অ্যাপে প্রবেশ করা যাবে।
২) নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন
হোম পেজে থাকা Sign Up অপশনে ক্লিক করে মোবাইল নম্বর, ই-মেইল আইডি, নাম এবং OTP ভেরিফিকেশনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। যদি আগে থেকেই অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে Login অপশনে ক্লিক করে মোবাইল নম্বর, Captcha Code এবং OTP যাচাই করে লগইন করুন। ECINET মোবাইল অ্যাপ ব্যবহার করলে বাঁদিকের মেনু আইকনে ক্লিক করে New User নির্বাচন করুন এবং একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন করুন।
৩) Form 6 নির্বাচন করুন
লগইন করার পর হোম পেজে থাকা Voter Registration Form অপশনে ক্লিক করুন। এরপর New Voter Registration (Form 6) নির্বাচন করুন।
৪) আবেদন প্রক্রিয়া শুরু করুন
পরবর্তী পেজে Let’s Start বাটনে ক্লিক করুন। এরপর “Yes, I Am Applying For The First Time” অপশনটি নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।
৫) প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করুন
এবার আবেদনকারীর নাম, ঠিকানা, পিতা/মাতার নাম, বিবাহিত হলে স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
এরপর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। সবশেষে Aadhaar e-Sign Verification সম্পন্ন করে আবেদন জমা দিন।
আবেদন সফলভাবে জমা হলে একটি Reference Number পাওয়া যাবে। এই নম্বরটি সংরক্ষণ করে রাখুন, কারণ পরবর্তীতে আবেদন স্ট্যাটাস চেক করার জন্য এটি প্রয়োজন হবে।
৬) আবেদন স্ট্যাটাস চেক করুন
আবেদন জমা দেওয়ার পর ECINET অ্যাপ বা পোর্টালের হোম পেজে থাকা Track Your Application অপশনে ক্লিক করুন।
এরপর Reference Number প্রবেশ করিয়ে সার্চ করলে আপনার আবেদন Approved, Pending বা Under Process অবস্থায় রয়েছে কিনা তা দেখতে পারবেন।
৭) e-EPIC ভোটার কার্ড ডাউনলোড করুন
আবেদন অনুমোদিত (Approved) হলে আপনার ভোটার কার্ড নম্বর (EPIC Number) জেনারেট হবে।
এরপর হোম পেজে থাকা Download e-Voter Card (e-EPIC) অপশনে ক্লিক করুন। ভোটার কার্ড নম্বর প্রবেশ করে OTP যাচাই সম্পন্ন করুন।
সবশেষে আপনার ডিজিটাল ভোটার কার্ড (e-EPIC) PDF আকারে ডাউনলোড করে নিন।
নতুন ভোটার কার্ড আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করার সময় জন্ম তারিখের প্রমাণপত্র এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।
জন্ম তারিখের প্রমাণপত্র (যেকোনো ১টি)
- জন্ম নিবন্ধন শংসাপত্র (Birth Certificate)
- আধার কার্ড
- প্যান কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- ভারতীয় পাসপোর্ট
- মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (যেখানে জন্ম তারিখ উল্লেখ রয়েছে)
বর্তমান ঠিকানার প্রমাণপত্র (যেকোনো ১টি)
- বর্তমান ঠিকানার জলের বিল (কমপক্ষে ১ বছরের)
- বর্তমান ঠিকানার বিদ্যুতের বিল (কমপক্ষে ১ বছরের)
- বর্তমান ঠিকানার গ্যাস সংযোগের বিল (কমপক্ষে ১ বছরের)
- আধার কার্ড
- সরকারি/তফসিলভুক্ত ব্যাংক বা ডাকঘরের বর্তমান পাসবুক
- ভারতীয় পাসপোর্ট
- রাজস্ব বিভাগের জমির মালিকানার নথি (কিষান বহি সহ)
- রেজিস্ট্রি করা ভাড়া চুক্তিপত্র (ভাড়াটিয়ার ক্ষেত্রে)
- রেজিস্ট্রি করা বাড়ি বা জমির দলিল (নিজস্ব বাড়ির ক্ষেত্রে)
- নির্বাচন কমিশন কর্তৃক গ্রহণযোগ্য অন্যান্য নথি
গুরুত্বপূর্ণ: আবেদন করার সময় আপলোড করা নথির তথ্য অবশ্যই আবেদনকারীর নাম, জন্ম তারিখ ও বর্তমান ঠিকানার সঙ্গে মিল থাকতে হবে। নথি আপলোড করতে হবে 2MB এর মধ্যে JPG কিংবা JPEG ফরমেটে। ভুল তথ্য বা অস্পষ্ট নথি আপলোড করলে আবেদন বাতিল বা বিলম্বিত হতে পারে।
ECINET Mobile App Download Link:- Download Now
Voter Service Poratl Website Link:- Click Now

