কৃষকদের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের ২৩তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষক বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান, যা তিনটি সমান কিস্তিতে সরাসরি DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়।
তাহলে ২৩তম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসবে? কোন কৃষকরা এই কিস্তির সুবিধা পাবেন? আবার কারা এবার টাকা থেকে বঞ্চিত হতে পারেন? সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
PM Kisan সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা কবে পাবেন?
পিএম কিসান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা ৩টি সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানো হয়।
এবার ২৩তম কিস্তির টাকা ২০ জুন ২০২৬, শনিবার বিকেল ৩:৪৫ মিনিটে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে ঘোষণা করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৯.৪৪ কোটি PM Kisan সুবিধাভোগী এই কিস্তির ২,০০০ টাকা পাবেন।
আপনি যদি PM Kisan প্রকল্পের একজন যোগ্য সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনার e-KYC, আধার লিঙ্কিং ও জমির নথি যাচাই সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে ২০ জুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা হচ্ছে।
পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা কিভাবে পাঠানো হবে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ জুন হুগলির তারকেশ্বরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকেই তিনি একটি বোতামে ক্লিক করে দেশের প্রায় ৯.৪৪ কোটি PM Kisan সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ২৩তম কিস্তির টাকা ডিজিটাল মাধ্যমে স্থানান্তর করবেন।
PM Kisan সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতিটি যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা সরাসরি DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে পাঠানো হবে। ফলে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সুবিধাভোগীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন।
আপনার ব্যাংকে PM Kisan প্রকল্পের ২৩তম কিস্তির টাকা জমা হবে কি? এভাবে চেক করুন
১) সর্বপ্রথম PM Kisan Samman Nidhi প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
২) এরপর হোমপেজে থাকা “Know Your Status” অপশনে ক্লিক করুন। সেখানে PM Kisan প্রকল্পে আবেদন করার সময় পাওয়া Registration Number এবং Captcha Code লিখে OTP ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করুন।
যদি আপনার Registration Number জানা না থাকে, তাহলে “Know Your Registration No.” অপশনে ক্লিক করুন। এরপর আধার নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করে আপনার Registration Number জেনে নিন এবং লগইন করুন।
৩) লগইন করার পর “Eligibility Status” বিভাগে গিয়ে Land Seeding, Aadhaar Bank Account Seeding Status এবং e-KYC Status-এর পাশে “Yes” রয়েছে কিনা তা যাচাই করুন।
এছাড়াও “Latest Installments Details” বিভাগে “FTO Processed: Yes” দেখালে বুঝতে হবে যে আপনার ২৩তম কিস্তির টাকা প্রসেস হয়ে গেছে এবং নির্ধারিত সময়ে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
PM Kisan Status Check Direct Link:- Click Now
কোন ব্যাংকে PM Kisan প্রকল্পের টাকা জমা হবে? DBT Link কোন ব্যাংকে রয়েছে দেখুন
১) সর্বপ্রথম NPCI-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
২) ওয়েবসাইটের হোমপেজে থাকা Menu অপশনে ক্লিক করুন। এরপর Customer বিভাগে গিয়ে Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে “Aadhaar Mapped Status” অপশনে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বর এবং Captcha Code লিখে “Check Status” বাটনে ক্লিক করুন।
৪) আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP ভেরিফিকেশন সম্পন্ন করার পর আপনি দেখতে পারবেন কোন ব্যাংকে আপনার DBT Link Enable রয়েছে। যে ব্যাংকের নাম সেখানে দেখাবে, PM Kisan প্রকল্পের ২৩তম কিস্তির টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টেই জমা হবে।
৫) যদি DBT Link অন্য ব্যাংকে স্থানান্তর করতে চান অথবা এখনও কোনো ব্যাংকে DBT Link না থাকে, তাহলে “Aadhaar Seeding/Deseeding” অপশনে ক্লিক করুন। এরপর আধার নম্বর, নতুন ব্যাংকের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে OTP ভেরিফাই করে আবেদন জমা দিন। আবেদন সফল হলে নতুন ব্যাংকে DBT Link সক্রিয় হয়ে যাবে এবং ভবিষ্যতের সরকারি অনুদানের টাকা সেই ব্যাংকে জমা হবে।
Bank Account DBT Link Check & Link Direct Link:- Click Now
PM Kisan প্রকল্পে আবেদন করেছেন? লিস্টে নাম উঠেছে কি না এভাবে দেখুন
১) সর্বপ্রথম PM Kisan Samman Nidhi প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।
২) ওয়েবসাইটের হোমপেজে থাকা “Beneficiary List” অপশনে ক্লিক করুন। এরপর আপনার রাজ্য (State), জেলা (District), ব্লক (Sub-District) এবং গ্রাম (Village) নির্বাচন করে “Get Report” বাটনে ক্লিক করুন।
৩) এখন প্রকাশিত সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম রয়েছে কি না তা দেখে নিন। যদি সম্প্রতি PM Kisan প্রকল্পে নতুন করে আবেদন করে থাকেন, তাহলে এই তালিকাতেই আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কি না তা যাচাই করতে পারবেন।
৪) তালিকায় নাম থাকলে “Know Your Status” অপশনের মাধ্যমে আবেদন স্ট্যাটাস চেক করুন। সেখানে Land Seeding, Aadhaar Bank Account Seeding Status এবং e-KYC Status-এর পাশে “Yes” রয়েছে কি না তা নিশ্চিত করুন।
৫) যদি সবকটি স্ট্যাটাস “Yes” থাকে, তাহলে আপনি PM Kisan প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং ২৩তম কিস্তির ২,০০০ টাকা আপনার DBT-লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই জমা হচ্ছে।
PM Kisan Beneficiary List Name Check Direct Link:- Click Now
PM Kisan Samman Nidhi Official Website Link:- Click Now

