নন-টিচিং বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীবাঈ কলেজ। মোট ২৪টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে। এরজন্য অনলাইনে আবেদন করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত।
নিম্নলিখিত পদে নিয়োগ করবে:-
লাইব্রেরিয়ান: ১টি পদ।
অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট (হোম সায়েন্স): ১টি পদ।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৬টি পদ।
লাইব্রেরি অ্যাটেনডেন্ট: ৮টি পদ।
ল্যাব অ্যাটেনডেন্ট (হোম সায়েন্স ও কম্পিউটার): ৭টি পদ।
লাইব্রেরিয়ান:
প্রার্থীদের স্বীকৃতিপ্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অন্তত ৫৫ শতাংশ নম্বর এবং ইউজিসি (UGC) কর্তৃক আয়োজিত নেট (NET) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
অ্যাসিস্ট্যান্ট:
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা ও সংশ্লিষ্ট কাজে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট (হোম সায়েন্স):
স্বীকৃতিপ্রাপ্ত কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে ল্যাবরেটরিতে কাজ করার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট:
অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটারে দ্রুত গতিতে টাইপিংয়ের দক্ষতা থাকা লাগবে (যেমন—ইংরেজি টাইপিংয়ে ৩৫ শব্দ প্রতি মিনিট বা হিন্দি টাইপিংয়ে ৩০ শব্দ প্রতি মিনিট) এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে।
লাইব্রেরি অ্যাটেনডেন্ট:
স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া লাইব্রেরি সায়েন্সের ওপর সার্টিফিকেট কোর্স বা কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
ল্যাব অ্যাটেনডেন্ট (হোম সায়েন্স ও কম্পিউটার):
স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক হতে হবে। এছাড়া ল্যাবরেটরির সরঞ্জাম পরিচালনায় প্রাথমিক কারিগরি জ্ঞান থাকা লাগবে।
বেতন স্কেল: সপ্তম পে স্কেলে বেতন দেবে। তবে পদ ভেদে বেতনের তারতম্য আছে।
বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগ করবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন ফি: জেনারেল ক্যাটাগরির জন্য ১০০০ টাকা, ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৮০০ টাকা এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে, তবে নারী আবেদনকারীর জন্য আবেদন ফি দিতে হবে না।
কিভাবে আবেদন করতে হবে
অনলাইনে আবেদন করতে হবে। তবে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে [https://rec.uod.ac.in](https://rec.uod.ac.in) পোর্টালে এবং অন্যান্য পদের ক্ষেত্রে [https://dunt.uod.ac.in](https://dunt.uod.ac.in) পোর্টালে সরাসরি আবেদন করতে হবে।
আগামী ১১ই জুন, ২০২৬ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী আবেদনের শেষ তারিখ ১লা জুলাই।
Lakshmibai College Non Teaching Staff Recruitment Notification 2026: PDF Download

