রাজ্যে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছিল। এবার সেই রোষের মুখে পড়লেন খোদ এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট তথা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। শুক্রবার গভীর রাতে রাজগঞ্জে স্বপ্নার পৈত্রিক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে যে সময় আগুন লাগে, সে সময় বাড়িটিতে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার পরই মানসিকভাবে ভেঙে পড়েছেন এই কৃতি অ্যাথলিট। অগ্নিকাণ্ডের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে একটি পোস্ট করেন স্বপ্না। সেখানে তিনি আক্ষেপের সুরে লেখেন, “আগে যদি জানতাম এমনটা হবে তাহলে আমি সত্যিই আসতাম না। আজকে আমার বাড়িটাও জ্বালিয়ে দিল।” এছাড়াও তিনি লিখেন আক্ষেপের সুরে তিনি বলেন, “রাজনীতিতে আসাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।”
উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই বিধানসভা অধিবেশনে ভোট-পরবর্তী হিংসা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাদানুবাদ চলে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে ঘরছাড়া ও হিংসা ইস্যুতে বাগযুদ্ধ চরমে ওঠে। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে রাজ্যে ঘরছাড়ার কোনো খবর নেই। কিন্তু রাজগঞ্জের এই ঘটনা এবং খোদ তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা ও ভোট-পরবর্তী পরিস্থিতির ওপর ফের বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন