রাজ্যে চলতি বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় অঘটনগুলির মধ্যে অন্যতম হয়ে রইল মন্তেশ্বর। জেলা ও রাজ্য রাজনীতির সমস্ত সমীকরণ বদলে দিয়ে রাজ্যের বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা চৌধুরী সিদ্দিকুল্লাকে পরাজিত করলেন বিজেপি প্রার্থী সৈকত পাঞ্জা।
২১ রাউন্ডের দীর্ঘ লড়াই শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজেপি প্রার্থী সৈকত পাঞ্জা পেয়েছেন মোট ৯৬,৫৫৯টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চৌধুরী সিদ্দিকুল্লা পেয়েছেন ৮১,৭৬১টি ভোট। ফলে ১৪,৭৯৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মন্তেশ্বরের ক্ষমতা দখল করল গেরুয়া শিবির।
তৃণমূল-বিজেপির এই দ্বিমুখী দ্বৈরথের মাঝে প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম-কংগ্রেস জোট। সিপিআই(এম) প্রার্থী অনুপম ঘোষ ১৮,১৯২ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকলেও জয়ের মার্জিন থেকে তিনি বহু যোজন দূরে। কংগ্রেসের জ্যোতির্ময় মণ্ডল পেয়েছেন মাত্র ২,৮৭৪টি ভোট। অন্যদিকে, ১,৩৮০ জন ভোটার কোনো রাজনৈতিক দলের ওপরেই ভরসা না রেখে ‘নোটা’ (NOTA) বোতাম টিপেছেন।
