তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়: সাথে ৯ জনের নতুন মন্ত্রিসভা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসন সংখ্যা নিয়ে যাবতীয় সংশয় উড়িয়ে দিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয়।  শুরুতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে ভিসিকে (VCK) এবং আইইউএমএল (IUML)-এর সমর্থনে ১২০ আসনের শক্তিশালী লিড নিয়ে আজ সরকার গঠন করলেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

তিনি শপথে পড়েন ‘‘আমি শ্রী জোসেফ বিজয়’’ তামিল ভাষায় বিজয়ের এই বজ্রকণ্ঠের শপথ উচ্চারণের সাথে সাথেই পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে।  পাশাপশি বিজয়ের সাথে আজ ৯ জন সদস্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।  এই তালিকায় রয়েছেন এন. আনন্দ, আধভ অর্জুনা, কে. এ. সেনগোত্তাইয়ান এবং এস. কীর্তনার মতো হেভিওয়েট নাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  এছাড়াও ছিলেন সুপারস্টার রজনীকান্ত এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান।  প্রথম সারিতে বসে ছেলের এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন বিজয়ের বাবা এস. এ. চন্দ্রশেখর ও মা শোভা।

গত সোমবারের নির্বাচনী ফলাফলে বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) ১০৮টি আসন পেয়ে তাক লাগিয়ে দিলেও একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার (১১৮) থেকে ১০ আসন দূরে ছিল।  শুক্রবার পর্যন্ত সমর্থন ১১৬ আসনে আটকে থাকায় একসময় সরকার গঠন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

তবে আজ সকালে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) তাদের ৪টি আসন নিয়ে আনুষ্ঠানিক সমর্থন জানালে জোটের শক্তি দাঁড়ায় ১২০-এ।  ‘স্থিতিশীল ও গণতান্ত্রিক’ সরকার নিশ্চিত করতেই এই সমর্থন বলে জানিয়েছে দলগুলো।

জনপ্রিয় দক্ষিণী নায়ককে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে আজ সকাল থেকেই চেন্নাইয়ের রাজপথে তিল ধারণের জায়গা ছিল না।  স্টেডিয়ামের ভেতরে ৫,০০০ আমন্ত্রিত অতিথি থাকলেও বাইরে হাজার হাজার সমর্থকের গগনবিদারী স্লোগানে উৎসবের আমেজ তৈরি হয়।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।