★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

CSIR-NCL Recruitment 2026: দশম পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, ২৪টি পদে নিয়োগ, কালই‌ আবেদন শেষ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Govt Jobs: আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি ভালো সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা CSIR-ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (NCL), পুনের তরফে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোট ২৪টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৪ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তাই যাঁরা এই পদে কাজ করতে চান, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কতগুলি পদে নিয়োগ হবে?
CSIR-NCL-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাল্টি টাস্কিং স্টাফ পদে মোট ২৪ জনকে নিয়োগ করা হবে। এরমধ্যে – জেনারেল১১টি, ওবিসি (নন-ক্রিমি লেয়ার) বিভাগের জন্য ৭টি, তফসিলি জাতির জন্য ২টি, তফসিলি উপজাতির জন্য ১টি এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য ৩টি পদ রয়েছে।

কি ধরনের কাজ করতে হবে?
নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন দফতরের দৈনন্দিন কাজে সহায়তা করতে হবে। ফাইল ও নথিপত্র এক বিভাগ থেকে অন্য বিভাগে পৌঁছে দেওয়া, দফতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ফটোকপি করা-সহ কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য কাজও করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ হতে হবে। বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পাশকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ বাধ্যতামূলক নয়। অর্থাৎ, যাঁরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছেন, তাঁরাও এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

বেতন স্কেল: মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও যুক্ত হবে।

কি ভাবে হবে নিয়োগ?
এই পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটি OMR শিটে অথবা কম্পিউটারের মাধ্যমে নেওয়া হতে পারে। মোট ১৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ২ ঘণ্টা। দশম শ্রেণির মান অনুযায়ী প্রশ্ন করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে ২৫টি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে ২৫টি, জেনারেল অ্যাওয়ারনেস থেকে ৫০টি এবং ইংরেজি ভাষা থেকে ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৩ নম্বর পাওয়া যাবে। তবে ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

আবেদন মূল্য:
এই নিয়োগে জেনারেল, ওবিসি এবং EWS বিভাগের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, এসসি , এস‌ টি, PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের CSIR-NCL-এর নির্দিষ্ট নিয়োগের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য এই https://recruit.ncl.res.in ওয়েবসাইটে যেতে হবে।

সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৪ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।

অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://recruit.ncl.res.in/View_Advertisement_PDF?AdvtId=19

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।